বাংলাদেশের কাছে হারের পর অবসর ঘোষণা শ্রীলঙ্কার অধিনায়কের

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৭ নভেম্বর ২০২৬, ১৩:৪০ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৩:৪০

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে শ্রীলঙ্কা। বাংলাদেশের কাছে ৪-০ গোলে হেরে সেমিফাইনালে যেতে পারেনি আব্দুল্লাহ মুতাইরির দল। দেশে ফিরে তাই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ার আর দীর্ঘায়িত করতে চাননি লঙ্কান অধিনায়ক সুজন পেরেরা। দিয়েছেন অবসরের ঘোষণা।  শ্রীলঙ্কার ফুটবল ফেডারেশন তার অবসরের বিষয়টি নিশ্চিত করেছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেডারেশন থেকে লেখা হয়েছে, দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে খেলেছেন সুজান। দেশের ফুটবলে নিবেদিতপ্রাণ এই গোলরক্ষক আনুষ্ঠানিকভাবে নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়েছেন শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের (এফএফএসএল) সভাপতি জাসওয়ার উমরকে চিঠি দিয়ে। একই সঙ্গে ক্যারিয়ারের পুরোটা সময় সহযোগিতা ও উৎসাহ দেওয়ার জন্য ফেডারেশন সভাপতি এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

তার অবদানের কথা স্বরণ করে তারা লিখেছে, সুজানের অবদানকে সম্মান জানাতে আগামী ২০২৭ সালের মার্চে কলম্বোয় একটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচের সময় বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন। জাতীয় দলের হয়ে তার দীর্ঘদিনের সেবা এবং পরবর্তী প্রজন্মের ফুটবলারদের অনুপ্রাণিত করার স্বীকৃতি হিসেবেই এই আয়োজন করা হবে।

সভাপতির শুভকামনা ও উৎসাহের কথা জানিয়ে ফেডারেশন আরও লিখেছে , অবসরের পর সুজানকে শুভকামনা জানিয়েছেন এফএফএসএল সভাপতি জাসওয়ার উমর। পাশাপাশি গোলরক্ষক কোচ হিসেবে ক্যারিয়ার গড়ার বিষয়টি বিবেচনা করতে তাকে উৎসাহিত করেছেন তিনি। তার অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে শ্রীলঙ্কার নতুন প্রজন্মের গোলরক্ষকদের গড়ে তোলার আহ্বানও জানিয়েছেন ফেডারেশন সভাপতি।

এরপর শেষে তারা লিখেছে, জাতীয় দলের হয়ে সুজানের নিবেদিতপ্রাণ অবদানের জন্য কৃতজ্ঞতা জানিয়েছে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশন। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও দেশের ফুটবলের পরবর্তী প্রজন্মের সঙ্গে তার অভিজ্ঞতা ভাগাভাগির সুযোগ তৈরি হতে পারে বলে মনে করছে ফেডারেশন।

/টিএ/এএস/
সম্পর্কিত
বাংলাদেশের কাছে হেরে জাতির কাছে দুঃখ প্রকাশ করলো শ্রীলঙ্কা 
২৭ বছর পর চার গোলের জয়, অবিশ্বাস্য ফারহান হামজারা 
বাংলাদেশের বিপক্ষে জিতলে অক্ষয় কুমারের মতো নাচতেও পারি: শ্রীলঙ্কার কোচ
সর্বশেষ খবর
তিন জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন
তিন জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন
মৃগয়ার আড়ালে যে যুদ্ধ জেগে থাকে
মৃগয়ার আড়ালে যে যুদ্ধ জেগে থাকে
সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখায় সন্তুষ্ট রামিসার বাবা
সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রাখায় সন্তুষ্ট রামিসার বাবা
পল্টন থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাঈদ খোকনকে
পল্টন থানার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাঈদ খোকনকে
সর্বাধিক পঠিত
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়
টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়