টুঙ্গিপাড়ায় দুই বছর পর খুললো বঙ্গবন্ধুর সমাধি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়

গোপালগঞ্জ প্রতিনিধি 
১৬ নভেম্বর ২০২৬, ১৭:১১ আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১৭:১১

দুই বছরের বেশি সময় পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে তারা সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন এবং দলীয় সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তালা খুলে ভেতরে প্রবেশ করেন। সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের পর নেতাকর্মীদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা মিছিল সহকারে বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করেন। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব। শপথবাক্যে নেতাকর্মীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত রাজপথে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

কর্মসূচি শেষে টুঙ্গিপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি শেখ ইফতি জামান পল্লব সাংবাদিকদের বলেন, আমরা সবাই একত্রিত হয়েছি। স্থানীয় মানুষ যেন বসতে পারেন, সে জন্য আমরা দলীয় কার্যালয় খুলে দিয়েছি। বর্তমান সরকার প্রশাসন দিয়ে পার্টি অফিস বন্ধ করে রেখেছিল। বঙ্গবন্ধু সারা বাংলাদেশের সম্পদ। আজ থেকে তার সমাধিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো।

এর আগে সর্বশেষ ২০২৪ সালের ৭ আগস্ট জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। সেদিনও একই ধরনের শপথ নিয়েছিলেন। ওই ঘটনার পর থেকে সমাধিসৌধ কমপ্লেক্সে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করে প্রশাসন এবং কমপ্লেক্সের তিনটি ফটকে পুলিশ মোতায়েনসহ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল।

/এএম/ 
সম্পর্কিত
গোপালগঞ্জের তাণ্ডব লগি-বৈঠা দিয়ে মানুষ মেরে নৃত্যের কথা মনে করিয়ে দেয়: উপাচার্য হাছানাত
যৌথ বাহিনীর টহল জোরদার, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক
গোপালগঞ্জের সহিংসতা কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের দেউলিয়াত্বের প্রমাণ: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
জাতীয় দূরপাল্লার সাঁতারে ফয়সাল ও মুক্তি চ্যাম্পিয়ন
জাতীয় দূরপাল্লার সাঁতারে ফয়সাল ও মুক্তি চ্যাম্পিয়ন
খেলাপি ঋণ এখন ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই
খেলাপি ঋণ এখন ৬ লাখ কোটি টাকা ছুঁইছুঁই
নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রি করছে মেঘনা
নির্ধারিত দামে এলপি গ্যাস বিক্রি করছে মেঘনা
নাটকের শুটিং স্পট থেকে নির্মাতার লাখ টাকা চুরি
নাটকের শুটিং স্পট থেকে নির্মাতার লাখ টাকা চুরি
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল
নারী পুলিশ কর্মকর্তাকে একসঙ্গে ৫০ লাখ টাকা কে কেন দিয়েছেন, জানালেন সাইফুল