এক মহাদেশজুড়ে ঝুঁকি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ১৯:৪৪ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৯:৪৪

আসন্ন ছুটির মৌসুম সামনে রেখে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির বিষয়ে নিজেদের নাগরিকদের সমন্বিত সতর্কবার্তা দিয়েছে ইউরোপজুড়ে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো।

যুক্তরাজ্য ও ইউরোপের বাকি অংশের জন্য দেওয়া এক বিবৃতিতে লন্ডনের মার্কিন দূতাবাস জানায়, মার্কিন নাগরিকদের নিজেদের আশপাশের পরিবেশ সম্পর্কে সতর্ক থাকতে হবে এবং ব্যক্তিগত নিরাপত্তা ও পরিস্থিতিগত সচেতনতা অনুশীলন করতে হবে।

সতর্কবার্তায় বলা হয়, বড় জনসমাগম ও জনসাধারণের অনুষ্ঠানগুলো সন্ত্রাসী গোষ্ঠী ও অপরাধীদের জন্য সুযোগসন্ধানী লক্ষ্যবস্তু হতে পারে। সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে বাজার, পরিবহন কেন্দ্র, শপিং মল, উপাসনালয় এবং অন্যান্য জনসমাগমস্থলের মতো পর্যটন এলাকা থাকতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, ছুটির দিনের উৎসব, অনুষ্ঠান এবং বড় জনসমাগম হয় এমন অন্যান্য স্থানে মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত।

দূতাবাস সতর্ক করেছে যে ছুটির মৌসুমে ইউরোপজুড়ে ভ্রমণ ও দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হতে পারে। চলতি মাসে ইউরোপের বেশ কয়েকটি দেশে বেসামরিক বিমান চলাচলে ভুয়া বোমা হামলার হুমকির কারণে ফ্লাইট বিঘ্নিত হওয়ার বিষয়টিও স্মরণ করিয়ে দেওয়া হয়।

বিবৃতিতে আরও বলা হয়, পরিবহন বা দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত করতে পারে এমন স্থানীয় ঘটনা বা পরিস্থিতি সম্পর্কে জানতে বিদেশে ছুটির দিনে ভ্রমণের সময় আমেরিকানদের স্থানীয় সংবাদ অনুসরণ করা উচিত।

এ ছাড়া গন্তব্যের নিরাপত্তা হালনাগাদ তথ্য পেতে বিদেশে অবস্থানরত নাগরিকদের স্মার্ট ট্রাভেলার এনরোলমেন্ট প্রোগ্রামে (স্টেপ) নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

 

/এএ/
সম্পর্কিত
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলা, ড্রোন ঠেকানোর দাবি যুক্তরাষ্ট্রের
ক্যালিফোর্নিয়ায় ভাগাড় থেকে গ্যাসের বিশাল কুণ্ডলী নির্গত
সর্বশেষ খবর
বাংলাদেশকে হারানোর ২২ বছর পর টেস্ট সিরিজ জিতলো জিম্বাবুয়ে! 
বাংলাদেশকে হারানোর ২২ বছর পর টেস্ট সিরিজ জিতলো জিম্বাবুয়ে! 
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
আফগানিস্তানে মার্কিন বাহিনীর কথিত অপরাধের তদন্ত বন্ধের নির্দেশ আইসিসির
যুবদল নেতা নয়নের বিরুদ্ধে হামলার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস আইনমন্ত্রীর
যুবদল নেতা নয়নের বিরুদ্ধে হামলার অভিযোগ গুরুত্ব দিয়ে দেখার আশ্বাস আইনমন্ত্রীর
যুবদলের এক জেলার শীর্ষ দুই নেতার সব পর্যায়ের পদ স্থগিত
যুবদলের এক জেলার শীর্ষ দুই নেতার সব পর্যায়ের পদ স্থগিত
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক