বাহরাইনে মার্কিন রাডারে ইরানের হামলা, ড্রোন ঠেকানোর দাবি যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ১৯:৩২ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৯:৩২

বাহরাইনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) একঝাঁক মানববিহীন আকাশযান (ইউএভি) ছোড়ার পর এ ঘটনা ঘটে।

মঙ্গলবার আইআরজিসি জানায়, বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে মার্কিন একটি রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে নিখুঁত অভিযান চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত বিবৃতিতে সংস্থাটি বলে, অঞ্চলে মার্কিন বাহিনীর শত্রুতামূলক কর্মকাণ্ড মোকাবিলার প্রচেষ্টার অংশ হিসেবে এ হামলা।

পরে মঙ্গলবার মার্কিন সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, হামলাকারী ড্রোনগুলো মার্কিন সরঞ্জামের কোনও ক্ষতি বা মার্কিন কর্মীদের আহত হওয়া ছাড়াই ভূপাতিত করা হয়েছে।

বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে বাসিন্দারা মোবাইল ফোনে সম্ভাব্য হুমকি নিয়ে সতর্কবার্তা পান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সতর্কবার্তায় বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে যেতে বলা হয়। পরে সব ঠিক আছে বার্তা দেওয়া হয়। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, সতর্কতামূলক ব্যবস্থা বহাল আছে এবং জনগণকে সাবধান থাকতে আহ্বান জানায়।

মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি বাহরাইনে এসব হামলা হলো ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা থমকে থাকার মধ্যে। ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এ যুদ্ধ পুরো উপসাগরীয় অঞ্চল ও এর বাইরেও প্রভাব ফেলেছে।

মঙ্গলবারই ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সিএনএনের একটি প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে। নাম প্রকাশ না করা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান ওয়াশিংটন ডিসিতে ডার্টি বোমা বিস্ফোরণের পরিকল্পনা করে থাকতে পারে। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্সে বলেন, অভিযোগটি ভিত্তিহীন।

সাম্প্রতিক দিনগুলোতে ইরান বাহরাইনে মার্কিন রাডার ব্যবস্থায় হামলার দাবি করেছে। রবিবার আইআরজিসি মার্কিন বাহিনীর আবাসস্থল বাহরাইনের রিফা বিমানঘাঁটিতে মার্কিন আকাশ প্রতিরক্ষা রাডারে ছয়টি ড্রোন ছোড়ে, যা তারা মার্কিন শত্রুতামূলক পদক্ষেপের জবাব বলে বর্ণনা করে। শুক্রবারও আইআরজিসি বাহরাইনে মার্কিন একটি আগাম সতর্কতা রাডার ব্যবস্থাকে লক্ষ্য করার দাবি করে। তবে মার্কিন সামরিক বাহিনী স্থাপনাটি আঘাতপ্রাপ্ত হওয়ার কথা অস্বীকার করে বলে, তারা ক্ষয়ক্ষতি বা হতাহত ছাড়াই দুটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে।

/এসএইচএম/
সম্পর্কিত
এক মহাদেশজুড়ে ঝুঁকি নিয়ে মার্কিন নাগরিকদের সতর্কতা
ক্যালিফোর্নিয়ায় ভাগাড় থেকে গ্যাসের বিশাল কুণ্ডলী নির্গত
পুতিন-শি’র সঙ্গে ট্রাম্পের ত্রিপক্ষীয় বৈঠক ঘিরে মার্কিন মিত্রদের উদ্বেগ
সর্বশেষ খবর
স্কুলে মোবাইলফোন নিষিদ্ধ করলে কি পড়াশোনায় উন্নতি হয়? গবেষণায় যা মিললো
স্কুলে মোবাইলফোন নিষিদ্ধ করলে কি পড়াশোনায় উন্নতি হয়? গবেষণায় যা মিললো
রামিসা হত্যা মামলায় বিচারিক প্রক্রিয়া সম্পন্ন, হাদি হত্যার বিচারও হবে: আইনমন্ত্রী
রামিসা হত্যা মামলায় বিচারিক প্রক্রিয়া সম্পন্ন, হাদি হত্যার বিচারও হবে: আইনমন্ত্রী
সাঈদ খোকনকে আনা-নেওয়ার সময় আদালত চত্বরে হট্টগোল
সাঈদ খোকনকে আনা-নেওয়ার সময় আদালত চত্বরে হট্টগোল
খুলনায় চাঁদাবাজির ভয়ে বন্ধ ১০টি ওষুধের দোকান খুলেছে, ১৭ দিন বন্ধ ছিল চয়নিকা
খুলনায় চাঁদাবাজির ভয়ে বন্ধ ১০টি ওষুধের দোকান খুলেছে, ১৭ দিন বন্ধ ছিল চয়নিকা
সর্বাধিক পঠিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
ময়মনসিংহে বিজিবি মোতায়েন
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা
পুলিশ ও প্রশাসনে শুদ্ধি অভিযান: নজরদারিতে কারা