গণহত্যার উদ্দেশ্য ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১৭:০৪ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৭:০৪

২০১৭ সালে সামরিক অভিযানে ১০ হাজার রোহিঙ্গাকে হত্যার ঘটনায় মিয়ানমারকে ‘গণহত্যার উদ্দেশ্য’ (জেনোসাইডাল ইনটেন্ট) থাকার দায়ে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বৃহস্পতিবার এই রায় ঘোষণা করেন। ওই সামরিক অভিযানের মুখে ৭ লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল।

রায় পাঠের সময় আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, প্রমাণ অনুযায়ী মিয়ানমারের বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। তিনি আরও বলেন, আদালত দেখতে পেয়েছেন যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতার পাশাপাশি শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতা চালিয়েছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।

উল্লিখিত সুনির্দিষ্ট ঘটনাগুলোতে মিয়ানমার ‘গণহত্যার উদ্দেশ্য’ নিয়ে কাজ করেছে বলে জানান তিনি।

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টার অভিযোগ এনে মামলাটি দায়ের করেছিল। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে মিয়ানমারকে দোষী ঘোষণা করা, রোহিঙ্গাদের লক্ষ্য করে সব অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া এবং গণহত্যার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করার আবেদন জানিয়েছিল দেশটি।

অন্যদিকে মিয়ানমার দাবি করে আসছে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধারা পুলিশ চৌকিতে হামলা চালানোর জবাবে তারা ওই অভিযান চালিয়েছিল।

জাতিসংঘের তথ্যমতে, বাংলাদেশের কক্সবাজারের শরণার্থীশিবিরে থাকা ১২ লাখসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে বর্তমানে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। সংঘাত, মানবিক সহায়তা কমে যাওয়া এবং বিপজ্জনক সমুদ্রযাত্রা এখনও এই জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত ও অরক্ষিত করে রেখেছে।

সূত্র: আল জাজিরা

/এএ/
সম্পর্কিত
মিয়ানমারের উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের জন্মহার কমানো: আইসিজে বিচারক
‘২০১৭ সালে প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমার বাহিনীর টার্গেট হয়েছিল’
রোহিঙ্গা গণহত্যার বিচারে আন্তর্জাতিক আদালতে রায় পড়া শুরু
সর্বশেষ খবর
বাস্কেটবল দল নিয়ে ভারত সফরে যেতে চায় ফেডারেশন
বাস্কেটবল দল নিয়ে ভারত সফরে যেতে চায় ফেডারেশন
পুলিশের এক ডিআইজিসহ ১৭ কর্মকর্তা রদবদল
পুলিশের এক ডিআইজিসহ ১৭ কর্মকর্তা রদবদল
ইত্তেফাকের প্রকাশক পদ থেকে সরাতে জাল নথি ব্যবহারের অভিযোগ তারিনের
ইত্তেফাকের প্রকাশক পদ থেকে সরাতে জাল নথি ব্যবহারের অভিযোগ তারিনের
মিয়ানমারের উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের জন্মহার কমানো: আইসিজে বিচারক
মিয়ানমারের উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের জন্মহার কমানো: আইসিজে বিচারক
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী