‘২০১৭ সালে প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমার বাহিনীর টার্গেট হয়েছিল’

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১৭:১২ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৭:১২

২০১৭ সালের শুদ্ধি অভিযানের আগে উত্তর রাখাইন রাজ্যে বসবাসকারী প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমারের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল বলে আইসিজের রায়ে উল্লেখ করা হয়েছে।

বিচারক বলেন, “এই সংখ্যাটি স্পষ্টতই উল্লেখযোগ্য।”

রায়ে বিচারক আরও বলেন, জনসংখ্যার এই আকারের ওপর ভিত্তি করে, জেনোসাইড কনভেনশনের উদ্দেশ্যে মিয়ানমারের লক্ষ্যবস্তু হওয়া এই জনগোষ্ঠীকে “গুরুত্বপূর্ণ বা বিশাল অংশ” হিসেবে বিবেচনা করা হয়।

একইসঙ্গে, রায়ে বিচারক ইউজি বলেছেন, বিদ্বেষমূলক বক্তব্যে রোহিঙ্গাদের ‘সাব-হিউম্যান বা অমানুষ’ হিসেবে তুলে ধরা হয়েছিল।

আইসিজের বিচারক বলেন, আদালত প্রমাণ পেয়েছে, ২০১৭ সালের শুদ্ধি অভিযানের সময় মিয়ানমারের সামরিক বাহিনী “পরিকল্পিত ও সমন্বিত উপায়ে সক্রিয়ভাবে বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়েছে এবং তার প্রচার চালিয়েছে।”

আন্তর্জাতিক বিচার আদালত(আইসিজে) লক্ষ্য করেছে, “রোহিঙ্গাবিরোধী বিদ্বেষমূলক প্রচারণা” এবং এই শুদ্ধি অভিযানের মধ্যে একটি “ যোগসূত্র” রয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

/এএ/
সম্পর্কিত
মিয়ানমারের উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের জন্মহার কমানো: আইসিজে বিচারক
গণহত্যার উদ্দেশ্য ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার
রোহিঙ্গা গণহত্যার বিচারে আন্তর্জাতিক আদালতে রায় পড়া শুরু
সর্বশেষ খবর
মিয়ানমারের উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের জন্মহার কমানো: আইসিজে বিচারক
মিয়ানমারের উদ্দেশ্য ছিল রোহিঙ্গাদের জন্মহার কমানো: আইসিজে বিচারক
লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?
লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ