বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলছেন না বাভুমা, অধিনায়ক কে?

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১৭:৪৭ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৭:৪৭

বাংলাদেশের বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে বড় জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। কিন্তু সিরিজের দ্বিতীয় ম্যাচের আগে ধাক্কা খেয়েছে স্বাগতিকরা। ডান পায়ের কাফ মাসলে চোটের কারণে দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না অধিনায়ক টেম্বা বাভুমা। তার অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেবেন এইডেন মারক্রাম।

ওয়ান্ডারার্সে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় চোট পান বাভুমা। ৪৯ রানে থাকা অবস্থায় ব্যথা নিয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। পরে দক্ষিণ আফ্রিকার অষ্টম উইকেট পড়ার পর আবার ব্যাটিংয়ে ফেরেন। কাগিসো রাবাদা ও ডেন প্যাটারসনের সঙ্গে জুটি গড়ে আরও ১৯ রান যোগ করেন। শেষ পর্যন্ত ৬৮ রানে অপরাজিত থাকেন এই অধিনায়ক। তখন তার দৌড়াতেও তেমন সমস্যা দেখা যায়নি। তবে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ফিল্ডিং করতে নামেননি তিনি। দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ৯ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। 

দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হিসেবে এটি ছিল বাভুমার ১৬তম টেস্ট। এই সময়ে তার নেতৃত্বে দল হেরেছে মাত্র একবার। সর্বশেষ হারটি ছিল গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে। তবে চোটের কারণে এর আগেও দলকে সমস্যায় পড়তে হয়েছে। ২০২৪ সালের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ের চোটে ভারতের বিপক্ষে একটি ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। একই চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে একটি সিরিজেও খেলতে পারেননি।

 

/এফআইআর/
সম্পর্কিত
লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?
জোহানেসবার্গে ৯ উইকেটে হারলো বাংলাদেশ
মাত্র ১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
সর্বশেষ খবর
রাজস্ব বাড়াতে পারলে প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উন্নীত করা সম্ভব: বিশ্বব্যাংক
রাজস্ব বাড়াতে পারলে প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে উন্নীত করা সম্ভব: বিশ্বব্যাংক
প্রাইম মিনিস্টার গোল্ডকাপ আয়োজনের পরিকল্পনা, আবাহনী কমপ্লেক্স নিয়েও ভাবনা
প্রাইম মিনিস্টার গোল্ডকাপ আয়োজনের পরিকল্পনা, আবাহনী কমপ্লেক্স নিয়েও ভাবনা
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে আগুন
একে একে সবার দিকে ধেয়ে আসছে ফ্যাসিবাদের অগ্নিসন্ত্রাস: রাশেদ খাঁন
একে একে সবার দিকে ধেয়ে আসছে ফ্যাসিবাদের অগ্নিসন্ত্রাস: রাশেদ খাঁন
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা