জোহানেসবার্গে ৯ উইকেটে হারলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ১৬:০৮ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৬:০৮

পুঁজিটা বড় হলে ম্যাচের পরিস্থিতি যে ভিন্ন হতে পারতো সেটা দেখা গেলো দক্ষিণ আফ্রিকার ব্যাটিংয়ের সময়। কিন্তু মাত্র ১২ রানের লক্ষ্য দেওয়ায় পরাজয়টা ছিল সম্ভাব্য ফল। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। তার পরও এই লক্ষ্য তাড়া করতে গিয়ে এক উইকেট হারিয়েছে প্রোটিয়ারা। বাংলাদেশকে ৯ উইকেটে সিরিজের প্রথম টেস্টে হারিয়ে সিরিজে এগিয়ে গেছে স্বাগতিক দল। 

মামুলি এই লক্ষ্য দ্বিতীয় ওভারেই তাড়া করে স্বাগতিকরা। প্রথম ওভারে অবশ্য মেহেদী হাসান মিরাজ ব্রেুক থ্রু এনে দিয়েছিলেন। শূন্যরানে অ্যাকারম্যানকে বিদায় দিয়েছিলেন তিনি। দ্বিতীয় ওভারে এবাদতও উইকেট পেয়েছিলেন। কিন্তু নো বলে কপাল পুড়েছে তার। 

এরআগে ব্যাটিং বিপর্যয়ে দ্বিতীয় ইনিংসে ১৬৮ রানে অলআউট হয়েছে সফরকারীরা। তাতে দক্ষিণ আফ্রিকার সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২ রান। প্রথম ইনিংসে ১৫৭ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে কোনোমতে সেই ব্যবধান পেরিয়ে ১১ রানের লিড নিতে পেরেছে বাংলাদেশ। 

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেছেন লিটন দাস। মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ২২ রান। অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন চতুর্থ দিন করেছিলেন ৩০ রান। এ ছাড়া তাওহীদ হৃদয় ২৩ রানের ইনিংস খেলেছেন।

দক্ষিণ আফ্রিকার হয়ে বল হাতে সবচেয়ে সফল সাইমন হারমার। তিনি নিয়েছেন ছয় উইকেট। কাগিসো রাবাদা পেয়েছেন তিনটি।

পঞ্চম দিন বাংলাদেশ খেলতে নেমেছিল ৫ উইকেটে ১০০ রান নিয়ে। তখনও স্বাগতিকদের চেয়ে ৫৭ রানে পিছিয়ে ছিল দল। ক্রিজে ছিলেন লিটন ও মুশফিক। শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করে দ্রুত রান তুলছিলেন লিটন। তবে ৩৯ রানে তার ইনিংস থামান রাবাদা। ড্রাইভ করতে গিয়ে ব্যাটের ভেতরের কানায় বল লাগলে তা আঘাত হানে স্টাম্পে। ৩৮ বলের ইনিংসে ছয়টি চার মেরেছেন লিটন।

মুশফিকের সঙ্গে তার জুটিতে এসেছে ৪৭ রান, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ জুটি এটিই। লিটন ফেরার পর মেহেদী হাসান মিরাজকে নিয়ে আরও ২৬ রান যোগ করেন মুশফিক। তবে হারমারের বলে গ্লাভসে লেগে বল ফিল্ডারের হাতে জমা পড়লে থামে তার ইনিংস। আম্পায়ার শুরুতে আউট না দিলেও রিভিউ নিয়ে সিদ্ধান্ত বদলে নেয় দক্ষিণ আফ্রিকা। মুশফিক করেন ২২ রান।

এরপর ১৫ রানে বিদায় নেন মিরাজ। হারমারের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে স্টাম্পড হন তিনি। হাসান মাহমুদও বেশিক্ষণ টিকতে পারেননি। হারমারের ঘূর্ণিতে ব্যাটের কানায় লেগে বল চলে যায় শর্ট লেগে। সহজ ক্যাচ নেন করবিন বশ। হাসান করেন ৪ রান। এতে হারমারের শিকার হয় পাঁচ উইকেট।

এরপর নিজের প্রথম বলেই হারমারকে স্লগ সুইপ করতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন এবাদত হোসেন। তাতে ষষ্ঠ উইকেট পূর্ণ হয় দক্ষিণ আফ্রিকার এই অফ স্পিনারের। একের পর এক উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ১৬৮ রানে। সফরকারীরা মাত্র ৮ রানে হারায় শেষ চার উইকেট!

 

/এফআইআর/ 
সম্পর্কিত
মাত্র ১২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
লিটনের বিদায়ের পর লিড নিয়েছে বাংলাদেশ
৬২ বছরেও অক্ষত টেস্ট ক্রিকেটের অবিশ্বাস্য এক বিশ্বরেকর্ড
সর্বশেষ খবর
সংসদ অধিবেশন পর্যবেক্ষণে মালদ্বীপের হাইকমিশনারকে স্পিকারের আমন্ত্রণ
সংসদ অধিবেশন পর্যবেক্ষণে মালদ্বীপের হাইকমিশনারকে স্পিকারের আমন্ত্রণ
শাকিবের নায়িকা এবার কিয়ারা আদভানি!
শাকিবের নায়িকা এবার কিয়ারা আদভানি!
রোহিঙ্গা গণহত্যার বিচারে আন্তর্জাতিক আদালতে শুনানি শুরু
রোহিঙ্গা গণহত্যার বিচারে আন্তর্জাতিক আদালতে শুনানি শুরু
কসোভোর সঙ্গে বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেবে বাংলাদেশ
কসোভোর সঙ্গে বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে উদ্যোগ নেবে বাংলাদেশ
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক