নোবেল চান ট্রাম্প, সমর্থন করে ‘সমাধান’ দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর ২০২৬, ২২:৪১ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ২২:৪১

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকে বৈশ্বিক সংঘাত প্রাধান্য পেয়েছে। তবে রুশ ও মার্কিন প্রেসিডেন্ট নোবেল শান্তি পুরস্কার নিয়েও কথা বলেছেন। ট্রাম্পের নোবেল পাওয়ার দাবি নিয়ে মজা করে একটি ‘সমাধান’ দিয়েছেন পুতিন। একই সঙ্গে তিনি নোবেল কমিটির সমালোচনাও করেছেন।

পুতিনের দাবি, নোবেল ফাউন্ডেশন প্রতিষ্ঠায় ব্যবহৃত সম্পদের একটি অংশ এসেছিল রাশিয়ায় আলফ্রেড নোবেলের ব্যবসায়িক কর্মকাণ্ড থেকে। তিনি নোবেল শান্তি পুরস্কারের মূল্য ও নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন।

পুতিন বলেন, আমরা যেন ভুলে না যাই, নোবেল কমিটি গোড়ায় যে অর্থ ব্যবহার করে, তা নোবেল রাশিয়ায় ব্যবসা করে আয় করেছিলেন। রাশিয়ার ব্যবসায়িক প্রকল্প থেকে আয় করা অর্থই ছিল তার সম্পদের মূল উৎস। আজ সেই ফাউন্ডেশন বিজয়ীদের মধ্যে অর্থ বিতরণ করে। মানুষ আর ভাবে না যে এই অর্থ গোড়ায় রাশিয়া থেকে এসেছে। তারা আমাদের সঙ্গে কোনও বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্ক চায় না, অথচ নোবেল কমিটির মাধ্যমে সানন্দে সেই অর্থ নিচ্ছে।

নোবেল শান্তি পুরস্কারের মূল্য আছে কি না, সে বিষয়েও প্রশ্ন তোলেন পুতিন। তিনি বলেন, আজকের নোবেল শান্তি পুরস্কারের কোনও মূল্য আছে কি না, আমি জানি না। বিশেষ করে এমন উদাহরণ আছে, যেখানে আমার দৃষ্টিতে সিদ্ধান্ত স্পষ্টতই রাজনৈতিক কারণে নেওয়া হয়েছে, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় বিজয়ীর প্রকৃত অবদানের ভিত্তিতে নয়।

পুতিন জানান, ত্রিপক্ষীয় বৈঠকে নোবেল শান্তি পুরস্কারের বিষয়টি ‘আধা-রসিকতায়’ আলোচিত হয়েছে। তিনি বলেন, ‘আপনারা জানেন, আমাদেরও নিজস্ব পুরস্কার আছে, আমাদের একটি কমিটি আছে, যাতে গভীরভাবে সম্মানিত ব্যক্তিরা আছেন। তারা মানবিক বিষয়সহ নানা ক্ষেত্রে মানুষের কাজের ব্যাপারে নিরপেক্ষ সিদ্ধান্ত নেন। তাই হয়তো সেটাই সমাধান হতে পারে।’

নোবেল পুরস্কার নিয়ে ট্রাম্পের আগ্রহ বিশ্বজুড়ে পরিচিত। গত বছর কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা মনোনয়ন দিলেও তিনি পুরস্কার পাননি। নোবেল না পাওয়া নিয়ে ট্রাম্প বিভিন্ন মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। এ পুরস্কার নিয়ে তার সর্বশেষ মন্তব্য এসেছে অক্টোবরে। তখন তিনি বলেছিলেন, তার নোবেল শান্তি পুরস্কার পাওয়ার ‘সময় হয়েছে’।

ট্রাম্প বলেছিলেন, তবে গতবার পরোক্ষভাবে এটি পেয়ে আমি খুবই সম্মানিত বোধ করেছি। যিনি এটি পেয়েছেন, তিনি বলেছেন, ইতিহাসে প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে বেশি যোগ্য কেউ নেই। তাদের সিদ্ধান্ত কী হবে, আমি জানি না…আমার মতো মানুষদের এটি না দেওয়ার জন্য তাদের হয়তো সুনাম আছে।

সূত্র: উইয়ন নিউজ

/এএ/
সম্পর্কিত
ভিসা আবেদনের পরদিন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে খুন তাহিরা, কারাগারে যুবক
আমিরাতি রাষ্ট্রদূতকে ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ সোমালিয়ার
কী, কেন, কীভাবে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার রায়ে কী পেলো রোহিঙ্গারা?
সর্বশেষ খবর
ষড়যন্ত্র-গুজবে বিভ্রান্ত হবেন না: আইজি‌পি
ষড়যন্ত্র-গুজবে বিভ্রান্ত হবেন না: আইজি‌পি
প্রধান বিচারপতির বক্তব্য সংবাদে বিকৃতভাবে প্রচারিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল
প্রধান বিচারপতির বক্তব্য সংবাদে বিকৃতভাবে প্রচারিত হয়েছে: অ্যাটর্নি জেনারেল
ভিসা আবেদনের পরদিন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে খুন তাহিরা, কারাগারে যুবক
ভিসা আবেদনের পরদিন যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে খুন তাহিরা, কারাগারে যুবক
দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে গাজীপুরে কৃষক দলের বিক্ষোভ
দলীয় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে গাজীপুরে কৃষক দলের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ