পাকিস্তানের কাছে শিরোপা হারিয়ে পুরস্কার বিতরণী বর্জন ভারতের

স্পোর্টস ডেস্ক
২১ নভেম্বর ২০২৬, ১৬:২৪ আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৬:২৪

বৃষ্টির কারণে ফাইনাল মাঠে গড়ায়নি। তবু নিয়ম অনুযায়ী পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। কিন্তু এই সিদ্ধান্ত মেনে নিতে পারেনি ভারত। ঢাকায় অনুষ্ঠিত দৃষ্টিহীনদের এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে একক চ্যাম্পিয়ন ঘোষণার প্রতিবাদে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বর্জন করেছে ভারতীয় দল। ভবিষ্যতে আন্তর্জাতিক টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে না খেলার কথাও বিবেচনা করছে তারা।

ঢাকার এবিজি স্পোর্টস সিটির আনভির ক্রিকেট স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ফাইনাল। কিন্তু বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। শেষ পর্যন্ত লিগ পর্বে ভালো নেট রান রেট থাকায় পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

চার দলের লিগ পর্বে তিনটি ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে সবার ওপরে ছিল পাকিস্তান। দুটি জয় ও একটি হারে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয় ভারত। লিগ পর্বে রোমাঞ্চকর এক ম্যাচে পাকিস্তানের কাছে হেরেছিল তারা।

তবে ফাইনাল না হওয়ায় দুই দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা উচিত ছিল বলে দাবি ভারতের। তাদের মতে, শিরোপা নির্ধারণী ম্যাচই যখন আয়োজন করা সম্ভব হয়নি, তখন এককভাবে পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা ঠিক হয়নি।

ভারতের ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ব্লাইন্ড (সিএবিআই) আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে বৃষ্টিতে ফাইনাল পরিত্যক্ত হওয়ার পর পাকিস্তানকে একক চ্যাম্পিয়ন ঘোষণার সিদ্ধান্তের কড়া সমালোচনা করে সংস্থাটি।

বিবৃতিতে সিএবিআই জানায়, ‘আমরা এখন থেকে দৃষ্টিহীনদের বৈশ্বিক টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে না খেলার বিষয়টি বিবেচনা করছি।’

উল্লেখ্য, টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ দুই পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে তৃতীয় স্থানে থেকে। শ্রীলঙ্কা কোনো ম্যাচ জিততে পারেনি।

 

/এফআইআর/
সম্পর্কিত
মুশফিককে হারিয়ে আরও বিপাকে বাংলাদেশ
নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার
বিসিবির প্রস্তাবে ইতিবাচক পাকিস্তান ও শ্রীলঙ্কা
সর্বশেষ খবর
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
মুশফিককে হারিয়ে আরও বিপাকে বাংলাদেশ
মুশফিককে হারিয়ে আরও বিপাকে বাংলাদেশ
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
আওয়ামী লীগের সঙ্গে জড়িত সন্দেহে ৫ কর্মকর্তাকে মারধর: ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
বরিশাল বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগের সঙ্গে জড়িত সন্দেহে ৫ কর্মকর্তাকে মারধর: ছাত্রদলের ১৩ নেতা বহিষ্কার
সর্বাধিক পঠিত
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টার
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
তাজমহল ও আজমির শরিফে যেতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, ভারতের না
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
‘যদি মনে করেন পুলিশ দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে’
‘যদি মনে করেন পুলিশ দরকার নাই, তাহলে নিজেদের সুরক্ষা নিজেদেরই নিশ্চিত করতে হবে’