বিশ্ববাজারে নিম্নমুখী জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৬

মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা সত্ত্বেও বিশ্ববাজারে অপরিশোধিত তেলের উৎপাদন বৃদ্ধি এবং সম্ভাব্য উদ্বৃত্তের প্রভাবে বুধবার (২৫ নভেম্বর) তেলের দাম সামান্য কমেছে। এর ফলে আগের সেশনে হওয়া দরবৃদ্ধির কিছুটা অংশ হারিয়েছে জ্বালানি তেলের বাজার।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বুধবার গ্রিনিচ মান সময় রাত ১টা ৩৭ মিনিটে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম ব্যারেলপ্রতি ৪৩ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ কমে ৯০ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৮১ দশমিক ৫৮ ডলারে লেনদেন হয়েছে।

এর আগে মঙ্গলবার বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের উল্লম্ফন দেখা গিয়েছিল; ওই দিন উভয় বেঞ্চমার্কের দামই ২ শতাংশের বেশি বেড়েছিল।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিসহ মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা সরবরাহ নিয়ে উদ্বেগ ধরে রাখলেও আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সাম্প্রতিক প্রতিবেদনে বৈশ্বিক বাজারে তেলের উদ্বৃত্ত তৈরি হওয়ার আভাস দেওয়ায় দাম নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়া আগামী ২৯ নভেম্বর ওপেক প্লাসের বৈঠকে ২০২৭ সালের উৎপাদন কোটা নিয়ে কী সিদ্ধান্ত আসে, এখন সেদিকেই নজর রাখছেন বাজার সংশ্লিষ্টরা।

সূত্র: আল জাজিরা

/এসএইচএম/
সম্পর্কিত
মেয়ের বিয়েতে বাবার এক ঘোষণায় সড়কে লাগলো ১০ কিমি যানজট
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
এক বছরের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম, নেপথ্যে কী?
সর্বশেষ খবর
মেয়ের বিয়েতে বাবার এক ঘোষণায় সড়কে লাগলো ১০ কিমি যানজট
মেয়ের বিয়েতে বাবার এক ঘোষণায় সড়কে লাগলো ১০ কিমি যানজট
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
নাশকতার নেপথ্যে কারা, পুলিশ-প্রশাসনেও নজর গোয়েন্দাদের
নাশকতার নেপথ্যে কারা, পুলিশ-প্রশাসনেও নজর গোয়েন্দাদের
সর্বাধিক পঠিত
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন