মেয়ের বিয়েতে বাবার এক ঘোষণায় সড়কে লাগলো ১০ কিমি যানজট

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ২২:০৯ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ২২:০৯

ভারতের বিহারের প্রভাবশালী বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়ে ঘিরে বুধবার রীতিমতো জনসমুদ্রে পরিণত হয়েছে পূর্ব পাটনা জেলার নাদওয়ান গ্রাম। বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ এই বিয়েতে যোগ দিতে আসায় গ্রামের দুই লেনের সড়ক এবং বেগুসরাই-পাটনা চার লেনের মহাসড়কে ১০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে পড়ে যে নিরাপত্তার কারণে বিয়ের অন্যতম মূল আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনাল স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা।

বিহারে ‘ছোটে সরকার’ বা ‘দাদা’ নামে পরিচিত অনন্ত সিং মেয়ের বিয়ে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। বিপুল জনসমাগমের কথা মাথায় রেখে চার লাখের বেশি মানুষের খাবারের আয়োজন করেছিলেন তিনি। জয়পুরের রাজপ্রাসাদের আদলে তৈরি বিয়ের মণ্ডপ সাজানো হয়েছিল নিউজিল্যান্ড, চীন ও থাইল্যান্ড থেকে আনা ফুলে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিয়ের ভোজ তৈরিতে ৩০০টির বেশি চুলায় কাজ করেছেন প্রায় ৫০০ বাবুর্চি ও কর্মী। নিরামিষ এই খাবারের তালিকায় বিহারের ঐতিহ্যবাহী লিট্টি-চোখা, চাট, গোলগাপ্পা, দোসা, চাউমিন, কাশ্মীরি পোলাও এবং লাচ্ছা পরোটা ও রুমালি রুটির পাশাপাশি রসগোল্লা, গুলাব জামুন, রাজভোগ, মালপোয়া ও গাজরের হালুয়াসহ অন্তত আট পদের মিষ্টি রাখা হয়েছিল।

বিয়ের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা, যেখানে প্রথম পুরস্কার হিসেবে একটি মাহিন্দ্রা থার গাড়ি এবং রানার্সআপদের জন্য মোটরসাইকেল ও স্কুটার রাখা হয়েছে। এই দৌড় দেখতে মাঠের চারপাশে এক লাখের বেশি মানুষ জড়ো হন; এমনকি অনেকে ভালোভাবে দেখার জন্য বিদ্যুতের খুঁটিতেও উঠে পড়েন। উত্তর প্রদেশের সাবেক বিজেপি সংসদ সদস্য ব্রিজ ভূষণ শরণ সিংকে সঙ্গে নিয়ে মাঠে উপস্থিত হন অনন্ত সিং। তবে বিপুল ভিড় ও নিরাপত্তা ঝুঁকির কারণে ফাইনাল খেলা স্থগিত করে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুনর্নির্ধারণ করা হয়।

সাংবাদিক অনিকেত কুমার জানান, অনন্ত সিংয়ের বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরেও পদদলিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তিনি বলেন, আমি এই ভিড়ের মধ্য দিয়ে প্রায় পাঁচ কিলোমিটার হেঁটেছি, এর চেয়ে সামনে যাওয়ার সাহস আমার নেই। তিনি আরও বলেন, এটি পদদলিত হওয়ার চেয়ে কম কিছু নয়। আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, সেখান থেকে নড়তে পারছি না।

এদিকে তীব্র যানজটে আটকা পড়ে বিহার বিধানসভার স্পিকার প্রেম কুমারের গাড়িবহরও, যার সিদ্ধান্তের ওপর দলত্যাগবিরোধী আইনে অনন্ত সিংয়ের বিধায়ক পদ ঝুলে আছে। লাখো মানুষের চাপে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় পাটনার দানাপুর থেকে রওনা হওয়া বর ঋষিকেশ কুমারের বরযাত্রী কীভাবে বিয়ের আসরে পৌঁছাবে, তা নিয়েই এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে।

 

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
এক বছরের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম, নেপথ্যে কী?
আইওয়ায় ১০ হাজার পাউন্ড বিষাক্ত বিস্ফোরক ধ্বংস করলো মার্কিন সেনাবাহিনী
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
বিয়ে বিচ্ছেদের সিদ্ধান্ত ন্যানসির
নাশকতার নেপথ্যে কারা, পুলিশ-প্রশাসনেও নজর গোয়েন্দাদের
নাশকতার নেপথ্যে কারা, পুলিশ-প্রশাসনেও নজর গোয়েন্দাদের
এক বছরের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম, নেপথ্যে কী?
এক বছরের মধ্যে সর্বনিম্ন স্বর্ণের দাম, নেপথ্যে কী?
সর্বাধিক পঠিত
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন