ব্রিটিশ রাজপরিবারের প্রাসাদে চুরির চেষ্টা, গ্রেফতার ২

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৫

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস কেট মিডলটনের নরফোকের বাসভবন ‘অ্যানমার হল’-এ অনধিকার প্রবেশ ও চুরির চেষ্টার সন্দেহে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় স্যান্ড্রিংহাম এস্টেটে অবস্থিত বাড়িটি থেকে তাদের আটক করা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নরফোক পুলিশ জানিয়েছে, সোমবার গ্রিনিচ মান সময় সন্ধ্যা ৬টার ঠিক আগে অ্যানমার হলে সন্দেহজনক গতিবিধির খবর পেয়ে তারা ঘটনাস্থলে যায়। এরপর পুলিশি কুকুর, ড্রোন এবং একটি হেলিকপ্টার মোতায়েন করে পুরো এলাকায় তল্লাশি চালানো হয় এবং এস্টেট থেকেই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তারা বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।

ঘটনার সময় বাড়িটিতে কেউ অবস্থান করছিলেন না বলে নিশ্চিত করেছে পুলিশ। এ বিষয়ে কেনসিংটন প্যালেস জানিয়েছে, নিরাপত্তাজনিত কোনও বিষয়ে তারা মন্তব্য করে না।

উল্লেখ্য, প্রিন্স উইলিয়াম ও কেট অ্যানমার হলে স্থায়ীভাবে বসবাস করেন না; তাদের মূল বাসভবন বার্কশায়ারের উইন্ডসর ক্যাসেল এস্টেটে। তবে ছুটির দিনগুলোতে অবকাশ যাপনের জন্য তারা নরফোকের এই বাড়িটি ব্যবহার করেন। ১০ শয়নকক্ষের লাল ইটের জর্জিয়ান স্থাপত্যের এই প্রাসাদটি ২০১১ সালে বিয়ের পর প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ এই দম্পতিকে উপহার দিয়েছিলেন। এটি রাজা তৃতীয় চার্লসের ব্যক্তিগত বাসভবন স্যান্ড্রিংহাম হাউস থেকে প্রায় দুই মাইল পূর্বে অবস্থিত।

বাড়িটির সংলগ্ন সড়কের ৮৩ বছর বয়সী বাসিন্দা ভ্যাল ব্ল্যাকমার বিবিসিকে বলেন, এত নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে কেউ সেখানে ঢোকার মতো বোকামি করেছে, বিষয়টি ভাবতেই অবাক লাগছে। গত ৫০ বছর ধরে ওই এলাকায় বসবাস করা এই বৃদ্ধা জানান, এলাকাটি অত্যন্ত নিরিবিলি হওয়ায় এমন ঘটনায় স্থানীয়রা বেশ বিস্মিত হয়েছেন।

/এসএইচএম/
সম্পর্কিত
অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে মেয়েকে হত্যা, ইরানে গ্রেফতার বাবা-মা
যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ নিখোঁজ ৬
শার্শায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সর্বশেষ খবর
ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় যুবক আটক
ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় যুবক আটক
মজুরি ঘোষণার পরও অশান্ত আশুলিয়া, ২২ কারখানা বন্ধ
মজুরি ঘোষণার পরও অশান্ত আশুলিয়া, ২২ কারখানা বন্ধ
দুই মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, তথ্য ফাঁস
দুই মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, তথ্য ফাঁস
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা