স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ নভেম্বর ২০২৬, ১৫:২৪ আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ১৫:২৪

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে পাশের সিটে বসিয়ে নিজে সামরিক গাড়ি চালিয়ে ঘুরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে গিয়ে ওই সামরিক যান ড্রাইভ করেন তিনি। 

একটি ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী নিজে ড্রাইভিং সিটে বসে সামরিক যান চালাচ্ছেন। পাশে বসে আছেন সেনাপ্রধান। তারা বেশকিছু সময় ওই গাড়িতে ঘুরে বেড়ান। এ সময় সামরিক বাহিনীর কয়েকজন সদস্যও তাদের সঙ্গে ছিলেন।   

এর আগে সকাল ১১টা ৩০ মিনিটে একটি হেলিকপ্টারে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনে নোয়াখালীর স্বর্ণদ্বীপে পৌঁছান প্রধানমন্ত্রী। তাকে স্বাগত জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

স্বর্ণদ্বীপে সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো আয়োজিত ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন প্রত্যক্ষ করেন প্রধানমন্ত্রী।

/আইএএম/
সম্পর্কিত
স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
তিন বাহিনীর যৌথ মহড়া পরিদর্শনে স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী
আজ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
গাজীপুরে কারখানায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ
গাজীপুরে কারখানায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে বিএনপি-শ্রমিক দলের বিক্ষোভ
জিয়ার বিরুদ্ধে গুম-হত্যার রহস্য উন্মোচনে ছিল ‘ইনসাইডার উইটনেস’: তাজুল ইসলাম
জিয়ার বিরুদ্ধে গুম-হত্যার রহস্য উন্মোচনে ছিল ‘ইনসাইডার উইটনেস’: তাজুল ইসলাম
কালকে আমার চোখের সামনে ওই কার্ডটা পড়লো কেন, সোহেল খানের মৃত্যুতে ফারুকী
কালকে আমার চোখের সামনে ওই কার্ডটা পড়লো কেন, সোহেল খানের মৃত্যুতে ফারুকী
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
সর্বাধিক পঠিত
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
পোশাকশ্রমিকদের ন্যূনতম ১৫৮০০ টাকা দিতে চান মালিকরা, শ্রমিকরা চান ২২ হাজার
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ
ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের একাংশ