যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, শিশুসহ নিখোঁজ ৬

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৬, ১০:২৬ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১০:২৬

যুক্তরাষ্ট্রের মিসিসিপি উপকূলে দুই শিশুসহ ছয়জন আরোহী নিয়ে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিখোঁজ আরোহীদের সন্ধানে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে মার্কিন কোস্ট গার্ড।

মার্কিন কোস্ট গার্ড জানিয়েছে, একক ইঞ্জিনবিশিষ্ট ‘সেসনা ২১০’ মডেলের উড়োজাহাজটিতে চারজন প্রাপ্তবয়স্ক এবং ৮ ও ১০ বছর বয়সী দুটি ছেলে শিশু ছিল। মঙ্গলবার বিকেলে মিসিসিপির হর্ন আইল্যান্ডের কাছে মেক্সিকো উপসাগরে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রাথমিক তথ্যে জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে মিসিসিপির পাসকাগৌলার দক্ষিণ-পশ্চিমে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে এফএএ টাওয়ার থেকে জানানো হয় যে তারা উড়োজাহাজটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলেছে। বিধ্বস্ত হওয়ার আগে উড়োজাহাজটি প্রতি মিনিটে প্রায় ১০ হাজার ফুট গতিতে নিচে নামছিল এবং শেষ পর্যন্ত হর্ন আইল্যান্ডের দুই মাইল উত্তর-পূর্বে পানিতে আছড়ে পড়ে।

দুর্ঘটনার পরপরই একাধিক সংস্থা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে। কোস্ট গার্ড জানিয়েছে, তল্লাশি চালানোর সময় উড়োজাহাজটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া গেছে, তবে এখন পর্যন্ত কোনও আরোহীর সন্ধান মেলেনি।

ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, উড়োজাহাজটি নিউ অরলিন্স থেকে উড্ডয়ন করেছিল এবং ফ্লোরিডার ফোর্ট মায়ার্সের উদ্দেশে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে এফএএ এবং ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) যৌথভাবে তদন্ত পরিচালনা করবে বলে জানানো হয়েছে।

সূত্র: এবিসি ‍নিউজ

/এসএইচএম/
সম্পর্কিত
দুই মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, তথ্য ফাঁস
অন্তঃসত্ত্বা হওয়ার খবর শুনে মেয়েকে হত্যা, ইরানে গ্রেফতার বাবা-মা
ব্রিটিশ রাজপরিবারের প্রাসাদে চুরির চেষ্টা, গ্রেফতার ২
সর্বশেষ খবর
ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় যুবক আটক
ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালানোর সময় যুবক আটক
মজুরি ঘোষণার পরও অশান্ত আশুলিয়া, ২২ কারখানা বন্ধ
মজুরি ঘোষণার পরও অশান্ত আশুলিয়া, ২২ কারখানা বন্ধ
দুই মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, তথ্য ফাঁস
দুই মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, তথ্য ফাঁস
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক চলছে
সর্বাধিক পঠিত
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
দেশে ফিরতে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চান শেখ হাসিনা, প্রতিক্রিয়ায় যা বললেন চিফ প্রসিকিউটর
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি হতে যাচ্ছে ১৬ হাজার টাকা
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
স্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা