পাকিস্তানি সিরিজ নিয়ে নেটফ্লিক্সকে কড়া বার্তা ভারতের

বিনোদন ডেস্ক
২৬ নভেম্বর ২০২৬, ১৬:৪২ আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৭:৪৭

পাকিস্তানি বিনোদন জগতের পরিচিত মুখ ফাওয়াদ খান ও মাহিরা খানকে আবার একসঙ্গে পর্দায় দেখার অপেক্ষায় অনুরাগীরা। তাদের অভিনীত নতুন সিরিজ ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

কিন্তু সিরিজটি ঘিরে ভারতের পরিস্থিতি একেবারেই আলাদা। এর মুক্তির ঘোষণার পর থেকেই দেশে পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার নিয়ে আপত্তি উঠতে শুরু করেছে। এবার সেই বিতর্কে পদক্ষেপ করলো কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

ভারতীয় দর্শকদের জন্য পাকিস্তানি কনটেন্ট ব্লক করার বিষয়ে ২০২৫ সালের মে মাসে জারি করা নির্দেশিকা মেনে চলতে বলা হল নেটফ্লিক্সকে।

গত বছর ৮ মে, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানি কনটেন্ট নিয়ে একটি নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র। সেই নির্দেশ অনুযায়ী, ভারতীয় দর্শকদের জন্য পাকিস্তানের কোনও ধরনের কনটেন্ট সম্প্রচার না করার কথা বলা হয়েছিল। শুধু সিনেমা বা সিরিজ নয়, সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানি তারকাদের অ্যাকাউন্ট নিয়েও পদক্ষেপ করা হয়েছিল।

এই নির্দেশিকার পর ২০২৫ সালের জুন মাসে নেটফ্লিক্স তথ্য ও সম্প্রচার মন্ত্রককে জানিয়েছিল, ভারতের গ্রাহকদের জন্য তাদের প্ল্যাটফর্মে পাকিস্তানের কোনও ছবি বা সিরিজ উপলব্ধ নেই।

কিন্তু সম্প্রতি ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছে মন্ত্রকের কাছে। সেই পরিস্থিতিতে নেটফ্লিক্সকে আগের অবস্থান বজায় রাখার কথা মনে করিয়ে দেওয়া হয়েছে।

কী নিয়ে বিতর্ক?

‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ একটি রোম্যান্টিক ড্রামা সিরিজ। আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই সিরিজের। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এর ট্রেলার। অভিনয় করছেন ফাওয়াদ খান, মাহিরা খান, হানিয়া আমির, সনম সইদ, আহদ রাজা মীর, হামজা আলি আব্বাসি এবং ইকরা আজিজের মতো জনপ্রিয় পাকিস্তানি তারকারা।

সিরিজটির মুক্তির খবর প্রকাশ্যে আসতেই ভারতে তা সম্প্রচার বন্ধ করার দাবি উঠতে শুরু করে। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনসহ (AICWA) একাধিক সংগঠন এই সিরিজের ভারতীয় মুক্তি আটকানোর দাবিতে সরব হয়েছে। এমনকী প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েও পাকিস্তানি কনটেন্টের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি জানানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন। সেই হামলার জবাব হিসেবেই অপারেশন সিঁদুর চালানো হয়েছিল। এই ঘটনার পর থেকেই ভারত-পাকিস্তান সম্পর্কের উত্তেজনা আরও বেড়ে যায়। তারই প্রভাব পড়ে দুই দেশের বিনোদন জগতের উপরেও। এবার সেই আবহেই ফাওয়াদ খান ও মাহিরা খানের নতুন সিরিজের ভারতীয় মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

/এনআই/
সম্পর্কিত
ভারতকে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক
ভারতকে ২৪ ঘণ্টা নজরদারিতে রাখতে চীন-পাকিস্তানের স্যাটেলাইট নেটওয়ার্ক
পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন স্পিকারের, রোপণ করলেন হিমচাঁপার চারা
পাকিস্তানের জাতীয় পরিষদ পরিদর্শন স্পিকারের, রোপণ করলেন হিমচাঁপার চারা
শেনঝৌ-২৪ মিশন পাকিস্তানের তরুণদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করবে: আহসান ইকবাল
শেনঝৌ-২৪ মিশন পাকিস্তানের তরুণদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করবে: আহসান ইকবাল
চীনা রকেটে মহাকাশে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নভোচারী
চীনা রকেটে মহাকাশে যাচ্ছেন পাকিস্তানের প্রথম নভোচারী
বিনোদন বিভাগের সর্বশেষ
বিয়ে করলেন ‘রাখি বন্ধন’ ধারাবাহিকের নায়িকা
বিয়ে করলেন ‘রাখি বন্ধন’ ধারাবাহিকের নায়িকা
বিকালেই মিমির বাগদান-রেজিস্ট্রি,  শোবিজের কারা থাকছেন
বিকালেই মিমির বাগদান-রেজিস্ট্রি, শোবিজের কারা থাকছেন
নির্মাতা মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে ‘ডুবসাঁতার’
নির্মাতা মাতিয়া বানু শুকু’র সাহায্যার্থে ‘ডুবসাঁতার’
বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা চৌধুরী
বিশেষ সম্মাননা পাচ্ছেন চয়নিকা চৌধুরী
তিশা-পরীমণির বিতর্ক থেকে ন্যানসির বিচ্ছেদ, আলোচিত ৬ ঘটনা
তিশা-পরীমণির বিতর্ক থেকে ন্যানসির বিচ্ছেদ, আলোচিত ৬ ঘটনা