কারাগারে যুব মহিলা লীগ নেত্রী, মারা গেলো প্রতিবন্ধী ছেলে; লাশ নেওয়া হলো কাশিমপুরে

গাজীপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৬, ১৪:০০ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৪:৫১

মা কারাগারে, আর অসুস্থ সন্তান মৃত্যুর সঙ্গে লড়ছিল বাইরে। চিকিৎসা ও পরিচর্যার অনিশ্চয়তার মধ্যেই শেষ পর্যন্ত পৃথিবী থেকে বিদায় নিল বিশেষ চাহিদাসম্পন্ন শিশু নিস্বর্গ হোসেন তূর্য। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। ছেলের মৃত্যুর খবর পেয়ে শেষবারের মতো মুখ দেখার আকুতি জানান কারাবন্দী যুব মহিলা লীগের নেত্রী শারমিন সুলতানা শর্মী।

শনিবার দুপুর ১১টার দিকে তূর্যের মরদেহ নেওয়া হয় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের ফটকে। সেখানে সন্তানের মুখ শেষবারের মতো দেখতে অপেক্ষা করছেন মা শর্মি। প্যারোলে মুক্তি না মিললেও মানবিক বিবেচনায় কারা কর্তৃপক্ষের উদ্যোগে কারাফটকেই সন্তানকে শেষবারের মতো দেখার সুযোগ পাচ্ছেন তিনি।

শারমিন সুলতানার স্বামী শাহাদাৎ হোসেন নিপু জানান, নিরাপত্তাঝুঁকির কারণে শারমিন সুলতানাকে কারাগারের বাইরে নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে কারাফটকে তাকে সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হবে।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) নজরুল ইসলাম বলেন, তাদের সন্তান মারা গেছে। বাচ্চাটি প্রতিবন্ধী ছিল। মৃত সন্তানের লাশ শেষবারের মতো দেখানোর জন্য আমাদের কাছে আবেদন করা হয়েছে। বিধিমোতাবেক নিরাপত্তা নিশ্চিত করে দুই মিনিটের মতো কারাফটকে মুখ দেখানোর ব্যবস্থা করা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে মানবিক বিবেচনায় শেষবারের মতো বাচ্চাকে দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শারমিন সুলতানার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে অসুস্থ সন্তানের দেখাশোনার জন্য নিজের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে মুক্তি চান তিনি। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমার বাচ্চাটা অসুস্থ। প্রতিবন্ধী বাচ্চা আমার। সারা রাত ওকে ওষুধ দিতে হয়। মা-বাবা ছাড়া দেখার কেউ নেই। আমাকে বাসা থেকে মব করে তুলে আনা হয়েছে। আমি অপরাধী হলে বাসায় থাকতাম না।

এদিকে মারা যাওয়ার আগে ছেলেটির দেওয়া একটি ভিডিও বক্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে সে মাকে নির্দোষ দাবি করে মুক্তির আকুতি জানিয়েছিল। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমার মা পুরোপুরি নিরপরাধ। সংবিধান বলে কিছু থেকে থাকে, তাহলে আমার মায়ের মুক্তি চাই।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর দিবাগত রাতে রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় শারমিন সুলতানাকে (৪৪) গ্রেফতার করে পুলিশ। তিনি কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক এবং ২০১৭ থেকে ২০২২ মেয়াদে যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন।

/আরএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বড়দিনের ছুটিতে বিদেশ ভ্রমণ? উৎসবের আমেজে মাতোয়ারা ৭ শহর
বড়দিনের ছুটিতে বিদেশ ভ্রমণ? উৎসবের আমেজে মাতোয়ারা ৭ শহর
বিমানবন্দরে চুরি করতে ঢুকে যুবক আটক, তাৎক্ষণিক যে শাস্তি দেওয়া হলো
বিমানবন্দরে চুরি করতে ঢুকে যুবক আটক, তাৎক্ষণিক যে শাস্তি দেওয়া হলো
২১ বছরের ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক
২১ বছরের ক্যারিয়ারের ইতি টানছেন মুশফিক
হাতিরঝিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ
হাতিরঝিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ
সর্বাধিক পঠিত
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ