পঞ্চায়েতে ফুলেরার বাসিন্দা কেভিন পিটারসেন!

স্পোর্টস ডেস্ক
২৮ নভেম্বর ২০২৬, ১৫:৪১ আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৫:৪১

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেন এবার ফুলেরার বাসিন্দা! ‘পঞ্চায়েত’ সিরিজের পঞ্চম সিজনের প্রিমিয়ারের আগে প্রকাশিত নতুন এক ভিডিওতে এমনই ভিন্ন রূপে দেখা গেছে তাকে।

ভিডিওতে কুর্তা-পায়জামা পরেছেন পিটারসেন। মাথায় গামছা, মুখে দাতন। কখনও ভুটকুনের চা পান করছেন, কখনও আবার পুকুরের পানির ট্যাংকির দিকে তাকিয়ে উপভোগ করছেন ফুলেরার পরিবেশ।

নিজের পরিচয় দিতে গিয়ে পিটারসেন বলেন, ‘আমি কেভিন পিটারসেন, ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার। লন্ডন থেকে সিডনি পৃথিবীর নানা জায়গায় ঘুরেছি। কিন্তু ফুলেরার মতো জায়গা পৃথিবীতে আর কোথাও নেই!’

গ্রামের পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার পাশাপাশি সিরিজের পরিচিত কিছু সংলাপেও যোগ দিয়েছেন পিটারসেন। তবে সেগুলোতে এনেছেন নিজের মতো করে নতুন মাত্রা।

দীপক কুমার মিশ্র, চন্দন কুমার ও অরুণাভ কুমারের তৈরি ‘পঞ্চায়েত’ পরিচালনা করেছেন দীপক কুমার মিশ্র। চিত্রনাট্য লিখেছেন চন্দন কুমার। দ্য ভাইরাল ফিভার (টিভিএফ) প্রযোজিত সিরিজটিতে অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, সুনীতা রাজওয়ার, ফয়জল মালিক, চন্দন রায়, সানভিকা, দুর্গেশ কুমার ও অশোক পাঠক।

নতুন মৌসুমে প্রধানজিকে দেখা যাবে প্রধানের আসন ছেড়ে নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টায়। 

‘পঞ্চায়েত’-এর পঞ্চম সিজন বুধবার প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়ার কথা। 

 

/এফআইআর/
সম্পর্কিত
নিউজিল্যান্ডের পেস আক্রমণে দিশেহারা ভারত
পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে মাত্র ৮ জন ক্রিকেটার, কেন
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নাহিদ রানা
সর্বশেষ খবর
দেশের ৩৮ রেলস্টেশনে ১৪ প্লাটুন আনসার মোতায়েন
দেশের ৩৮ রেলস্টেশনে ১৪ প্লাটুন আনসার মোতায়েন
ছয় মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা
ছয় মাসে এলএনজিতে ভর্তুকি ৩৪ হাজার কোটি টাকা
আওয়ামী লীগ নেতা মন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেফতার
আওয়ামী লীগ নেতা মন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেফতার
নারী সংগীতশিল্পীকে বেত্রাঘাত, কী বার্তা দিতে চায় ইরানের কট্টরপন্থিরা
কী, কেন, কীভাবে নারী সংগীতশিল্পীকে বেত্রাঘাত, কী বার্তা দিতে চায় ইরানের কট্টরপন্থিরা
সর্বাধিক পঠিত
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
জাহাজের ধ্বংসাবশেষের খোঁজে সমুদ্রের তলদেশে যা দেখলেন অনুসন্ধানকারীরা
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
স্বর্ণের ভরি ২ লাখ ছাড়ালো
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
ইউনূস মিঠা খেয়ে দেশকে গভীর সংকটে রেখে গেছেন: শিবির সভাপতি
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ
লাঠিসোঁটা নিয়ে গ্রামবাসীর বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেলো পুলিশ