মহারাষ্ট্রে ২ লিটার কিং কোবরা সাপের বিষ ও বাঘ-চিতার চামড়াসহ গ্রেফতার ৬

আন্তর্জাতিক ডেস্ক
২৯ নভেম্বর ২০২৬, ১৮:২০ আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১৮:২০

ভারতের মহারাষ্ট্রের পশ্চিমঘাট অঞ্চলে বন্যপ্রাণী পাচারকারী দুটি চক্র ভেঙে দিয়েছে দেশটির রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (ডিআরআই)। পুনে ও নভি মুম্বাইয়ে পরিচালিত দুটি পৃথক অভিযানে প্রায় দুই লিটার সন্দেহভাজন কিং কোবরা বা শঙ্খচূড় সাপের বিষ, বাঘ, চিতাবাঘ ও চিতার তিনটি চামড়া এবং চোরাশিকারে ব্যবহৃত একটি অস্ত্র জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বন্যপ্রাণীর বিষ ও অঙ্গপ্রত্যঙ্গ বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে গত ২৫ ও ২৬ নভেম্বর অভিযান দুটি চালানো হয়।

‘অপারেশন ভেনম শিল্ড’ নামের প্রথম অভিযানে শেয়ার ব্যবসায়ী থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সার বনে যাওয়া এক ব্যক্তির ওপর নজরদারি চালায় ডিআরআই। ২৫ নভেম্বর পুনের উপকণ্ঠে কার্তিক পূর্ণিমার এক ধর্মীয় সমাবেশে মধ্যস্থতাকারী ও ক্রেতার সঙ্গে তার দেখা করার কথা ছিল। ইন্দ্রায়ণী নদীর তীরে ঘন ভিড় ও দুর্গম পথ পেরিয়ে দীর্ঘক্ষণ ধাওয়া করে তিনজনকেই ধরে ফেলেন কর্মকর্তারা। তল্লাশি চালিয়ে দুটি বোতলে প্রায় দুই লিটার সন্দেহভাজন শঙ্খচূড় সাপের বিষ উদ্ধার করা হয়। ধাওয়া করার সময় বিষ ছিটকে পড়ে ডিআরআইয়ের এক কর্মকর্তা আহতও হন।

অন্যদিকে ‘অপারেশন ফেলাইন ভিজিল’ নামের দ্বিতীয় অভিযানে ২৬ নভেম্বর নভি মুম্বাইয়ের পানভেল এলাকা থেকে একজনকে আটক করে একটি ব্যাগে বাঘ ও চিতাবাঘের দুটি চামড়া উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে নভি মুম্বাইয়ের একটি আবাসিক কমপ্লেক্স থেকে দুই নারীর হেফাজতে থাকা চিতার আরেকটি চামড়া ও একটি পয়েন্ট-১৭৭ ক্যালিবারের এয়ার রাইফেল জব্দ করা হয়। প্রাথমিক পরীক্ষায় চিতাবাঘের চামড়ায় ওই রাইফেলের গুলির ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতার ছয়জনকে পরবর্তী আইনি ব্যবস্থার জন্য মহারাষ্ট্র বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। ভারতের ১৯৭২ সালের বন্যপ্রাণী (সুরক্ষা) আইনের ১ নম্বর তফসিলের আওতায় এই চারটি প্রজাতিই সর্বোচ্চ আইনি সুরক্ষা পেয়ে থাকে। ডিআরআই জানিয়েছে, এই অভিযানগুলো সংগঠিত বন্যপ্রাণী অপরাধ চক্র নির্মূল এবং ভারতের জীববৈচিত্র্য রক্ষায় তাদের অঙ্গীকারেরই প্রতিফলন।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএ/
সম্পর্কিত
ক্ষমতা হারানোর শঙ্কায় আইজেনকোটকে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নেতানিয়াহুর
ব্রিটিশ পর্যটকের প্রশংসায় চণ্ডীগড়, ভারতের এই শহরে কী এমন বিশেষত্ব?
রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস করলো সৌদি আরব
সর্বশেষ খবর
দোকান খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ
দোকান খোলা রাখার নতুন সময়সীমা নির্ধারণ
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অর্থনীতি গবেষণা সম্মেলন’
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অর্থনীতি গবেষণা সম্মেলন’
ইউএনওর কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত পেয়েছে পুলিশ
ইউএনওর কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ, আলামত পেয়েছে পুলিশ
ক্ষমতা হারানোর শঙ্কায় আইজেনকোটকে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নেতানিয়াহুর
ক্ষমতা হারানোর শঙ্কায় আইজেনকোটকে প্রথম প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা