পদ্মা সেতুতে বিশ্বব্যাংকের অর্থায়ন ইস্যুতে বাংলাদেশের মানুষ যাতে অপমানিত না হয় তার জন্য যা করণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাই করবেন বলে জানিয়েছেন।
বুধবার (২২ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
এর আগে, মুন্নী সাহা বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে তাদের অর্থ প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পরদিনই প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, বিশ্বব্যাংক অর্থ তুলে নেওয়ার পরে আপনি আমাকে কথায় কথায় বলেছিলেন, ভালোই করেছে— ওরা তুলে নিয়ে গেছে। এত কিছু করার পরে কোনও দুর্নীতি হলো না। টাকা ছাড় হলো না। আমাকে বার বার এত মানুষকে চেঞ্জ করতে বললো। করার পরেও... আর যদি তেড়িবেড়ি করতো আমি নিজেই বাদ দিয়ে দিতাম।
এ বিষয়ে মুন্নী সাহা জানতে চান- যদি তারা অর্থায়ন প্রত্যাহারে দেরি করতো তাহলে কী ব্যাপারটি সেটা হতে পারতো? তারা টাকা তুলে নেওয়ার ঘোষণা না দিলে আপনি কী বাদ দিয়ে দিতেন?
জবাবে প্রধানমন্ত্রী বলেন, এটা তো অতীত হয়ে গেছে। এটা নিয়ে কথা বলার কিছু নেই। তবে আমি যেভাবে হোক বাংলাদেশের মানুষ যাতে অপমানিত না হয় তার জন্য যা যা করণীয় তার সবই করতাম। তখন আমাদের নিজেদের অনেক লোকই চাচ্ছিল, তাদের সাথে নেগোশিয়েশন করছিল। বার বার আমাকে এ প্রস্তাব-সে প্রস্তাব দিচ্ছিল। সেজন্য আমাকে ধৈর্য্য ধরতে হয়েছে। কিন্তু আমার নিজের সিদ্ধান্ত ছিল। আমি নিজের সিদ্ধান্তে অটল ছিলাম। যখন সময় হয়েছে তখনই বলেছি যে, ‘না আর চাই না’।
আরও পড়ুন: