কঠোর অবস্থানে পদ্মা সেতু কর্তৃপক্ষ

মুন্সীগঞ্জ ও শরীয়তপুর প্রতিনিধি
২৭ জুন ২০২২, ১৩:২০আপডেট : ২৭ জুন ২০২২, ১৩:২৩

পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার নিষিদ্ধ করা হয়েছে। সোমবার (২৭ জুন) সকালে কয়েকজন মোটরসাইকেল নিয়ে সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে আসলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। সেতু পারাপারের নিয়ম মানাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন ও সেতু কর্তৃপক্ষ। কেউ যাতে গাড়ি থেকে সেতুতে না নামে ও ছবি না তোলে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। 

সরেজমিন দেখা গেছে, সকাল থেকে পদ্মা সেতুর দুই প্রান্তে কোনও যানবাহনের জট নেই। ব্যক্তিগত গাড়ি, বাস ও পণ্যবাহী ট্রাক সরাসরি টোল দিয়ে সেতু পার হচ্ছে। তবে সকালে পদ্মা সেতু পার হতে না দেওয়ায় কয়েকজন মোটরসাইকেলচালক টোল প্লাজায় জড়ো হয়।

রাজধানীর সেগুনবাগিচা থেকে আসা আসাদ মিয়া বলেন, ‌‘আমি সকাল ১০টায় আসি। সেতু দিয়ে মোটরসাইকেল নিয়ে যেতে দিচ্ছে না। এরপর ফেরিঘাটে যাই। সেখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও ফেরি না পেয়ে আবারও পদ্মা সেতুর টোল প্লাজায় আসি। আমি ব্যবসা করি। যশোর থেকে আমার কাঁচামাল আসবে। এখন না যেতে পারলে মালামাল নষ্ট হয়ে যাবে।’

মোটরসাইকেল নিয়ে সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে আসলে ফিরিয়ে দেওয়া হচ্ছে

আরেকজন মোটরসাইকেলচালক আরিফ হোসেন বলেন, ‘আমার মা অসুস্থ। আমাকে বাড়ি যেতে হবে। কয়েকজনের অপরাধের কারণে লাখ লাখ মোটরসাইকেলচালককে মাশুল দিতে হবে, এটা হতে পারে না। যারা অন্যায় করেছে তাদের আইনের আওতায় আনা উচিত।’

এদিকে পিকআপ ভ্যান ভাড়া করে কৌশলে কয়েকটি মোটরসাইকেল নিয়ে সেতু পার হতে দেখা গেছে। সকালে এমন একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন এক গণমাধ্যমকর্মী।

আরও পড়ুন: কৌশলে পদ্মা সেতু পার হচ্ছে মোটরসাইকেল

ভিডিওতে দেখা গেছে, একটি পিকআপে সাত-আটজন যুবক কয়েকটি বাইক নিয়ে পদ্মা সেতুর টোল প্লাজার সামনে অপেক্ষা করছেন। এ সময় তাদের ভাড়ার কথা জিজ্ঞাসা করলে তারা জানান, সেতু পার করাতে প্রতিটি বাইকে গুনতে হয়েছে ৪০০ টাকা করে।

পদ্মা সেতুর দুই প্রান্তে কোনও যানবাহনের জট নেই

মাওয়া প্রান্তের টোল প্লাজার ইনচার্জ ও পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হোসেন বলেন, ‘সকালে কয়েকজন মোটরসাইকেলচালক সেতু পার হওয়ার জন্য টোল প্লাজায় আসেন। সরকারের নির্দেশনা মোতাবেক আজ থেকে সেতুতে মোটরসাইকেল পারাপার সম্পূর্ণ নিষিদ্ধ। তাই আমরা তাদের টোল প্লাজা থেকে ফিরিয়ে দিয়েছি। সকালে কিছু চাপ থাকলেও এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

পিকআপ ভ্যানে মোটরসাইকেল পারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘পিকআপে মোটরসাইকেল পার হওয়ার কোনও দৃশ্য আমাদের চোখে পড়েনি। দেখলে ব্যবস্থা নেওয়া হবে।’

লৌহজং এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াস হোসেন জানান, মোটরসাইকেল পার হতে দেওয়া যাচ্ছে না। শিমুলিয়া ফেরিঘাট থেকে একটি ফেরি কুঞ্জলতা প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে রওনা হয়েছে।

পিকআপ ভ্যানে পদ্মা সেতু পার হচ্ছেন মোটরসাইকেল চালকরা (ছবি: ফেসবুক থেকে সংগৃহীত)

তিনি আরও জানান, সেতু এলাকায় মাইকিং করছে প্রশাসন। সেতুতে কোনোরকম মোটরসাইকেল ও মাঝ সেতুতে কেউ নামলে বা ছবি তুললে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান সোহেল বলেন, ‘সকাল থেকেই আমাদের মোবাইল টিম কাজ করছে। কাউকে মোটরসাইকেল নিয়ে সেতুতে উঠতে দেওয়া হচ্ছে না। কেউ আসলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।’

গত শনিবার দুপুর ১২টার দিকে পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর তিনি টোল দিয়ে সেতু পার হন। রবিবার ভোর ৬টা থেকে পদ্মা সেতু দিয়ে সব ধরনের যান চলাচল শুরু হয়। পরে রাতে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করে সরকার। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ থাকবে।

/এসএইচ/
সম্পর্কিত
পদ্মা সেতু প্রকল্পের মতোই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা: পানিসম্পদমন্ত্রী
পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটার বিষয়ে ব্যাখ্যা দিলেন মন্ত্রী
সমালোচনার মুখে পদ্মা রেলসেতুর পিলারের নিচের মাটি কাটা বন্ধ
সর্বশেষ খবর
জুলাই গণহত্যার দ্রুত বিচার চায় জামায়াতসহ ১১ দলীয় জোট
জুলাই গণহত্যার দ্রুত বিচার চায় জামায়াতসহ ১১ দলীয় জোট
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ 
বাংলাদেশে কর্মসংস্থান ও সমৃদ্ধির জন্য বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত করার উদ্যোগ 
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
বিসিবিতে ফিরলেন সুজন, পেলেন বড় দায়িত্ব
অজন্তা-ইলোরা: দেখা হয় নাই চক্ষু মেলিয়া
অজন্তা-ইলোরা: দেখা হয় নাই চক্ষু মেলিয়া
সর্বাধিক পঠিত
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের
‘সময় নষ্ট করবেন না’, শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশি বলপ্রয়োগ নিয়ে আবেদন নাকচ সুপ্রিম কোর্টের