ইউনাইটেড পাওয়ারের অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা

ইউনাইটেড পাওয়ার জেনারেশনপুঁজিবাজারের তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন ৮০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
কোম্পানিটি জানিয়েছেন গত ৩১ ডিসেম্বর ২০১৫ অর্থবছর সমাপ্ত হলেও কোম্পানিটি আগামী ৩০ জুন পর্যন্ত ১৮ মাসে নতুন অর্থবছর শেষ করবে। অর্থাৎ এখন থেকে প্রতিবছর ৩০ জুন কোম্পানিটির অর্থবছর শেষ হবে। এ সময়ে কোম্পানির অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এ জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে।
অর্থবছরের অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১০ টাকা ৪২ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৭ টাকা ৫৫ পয়সা।
গত অর্থবছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৭ টাকা ৫৫ পয়সা এবং এনএভি ছিল ২৯ টাকা ০৪ পয়সা।
/এসএনএইচ/