আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৬ মে ২০২৬, ১৫:২২আপডেট : ০৬ মে ২০২৬, ১৫:২২

আলোচিত একজন ব্যবসায়ী খুশি হয়ে তার স্ত্রীকে শেয়ার উপহার দিয়েছেন। বুধবার (৬ মে) দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক তার হাতে থাকা উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার স্ত্রীকে উপহার হিসেবে হস্তান্তর করেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক রায়ান হামিদ তার মালিকানাধীন ৪ লাখ ৫০ হাজার শেয়ার স্ত্রী আনিকা তাহসিন ওয়ালীদের নামে উপহার দিয়েছেন। এর ফলে আনিকা তাহসিন ওয়ালীদ কোম্পানিটির একজন সাধারণ শেয়ারধারী হিসেবে এই শেয়ার গ্রহণ করেছেন।

ডিএসইর নিয়ম অনুযায়ী, এ ধরনের শেয়ার হস্তান্তর সাধারণ লেনদেন প্ল্যাটফর্মের বাইরে সম্পন্ন হয়। অর্থাৎ বাজারে শেয়ার বিক্রি বা ক্রয়ের মাধ্যমে নয়, বরং উপহার হিসেবে সরাসরি মালিকানা পরিবর্তনের মাধ্যমে এই হস্তান্তর কার্যকর করা হয়েছে।

এর আগে গত ২৯ এপ্রিল ডিএসইর ওয়েবসাইটে শেয়ার হস্তান্তরের ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণার পরিপ্রেক্ষিতেই আনুষ্ঠানিকভাবে শেয়ার উপহার দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে বুধবার বেলা সোয়া ১১টা পর্যন্ত ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ছিল ২১ টাকা। গত এক বছরে শেয়ারটির দর ৮ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ২২ টাকা ৬০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।

২০২২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৮১ কোটি ৫০ লাখ টাকা এবং মোট শেয়ারসংখ্যা ৮ কোটি ১৫ লাখ। বর্তমান বাজারদরে কোম্পানিটির বাজার মূলধন দাঁড়িয়েছে প্রায় ১৭২ কোটি টাকা।

/জিএম/এমএএল/
সম্পর্কিত
কেন শেয়ারবাজার চাঙ্গা হচ্ছে না
শেয়ারবাজারে বাড়ছে লেনদেনের সময়, নতুন সূচি ঘোষণা ডিএসই’র
ইসলামী ব্যাংকের শেয়ারে ফিরলেন বিক্রেতারা, তিন দিন পর কমলো দাম
সর্বশেষ খবর
রোনালদোর ইতিহাসের রাতে উজবেকিস্তানকে বিধ্বস্ত করেছে পর্তুগাল 
রোনালদোর ইতিহাসের রাতে উজবেকিস্তানকে বিধ্বস্ত করেছে পর্তুগাল 
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
ছাত্রকে ধর্ষণের অভিযোগে কারাগারে মাদ্রাসার পরিচালক
ছাত্রকে ধর্ষণের অভিযোগে কারাগারে মাদ্রাসার পরিচালক
জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮০৫ জন
জুডিসিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৮০৫ জন
সর্বাধিক পঠিত
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
আলজেরিয়ার জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, নকআউটে সম্ভাব্য প্রতিপক্ষ কারা?
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
‘ভাই নয়’, ‘মহোদয়’ বলতে হবে, সাংবাদিককে সিভিল সার্জন
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
গ্যালারিতে বসেই মেসির ম্যাচে উত্তাপ ছড়ালেন শাকিরা
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
সিলেট ছাড়ার আগ মুহূর্তে যা বলে গেলেন ডিসি সারওয়ার আলম
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম 
বিশ্বকাপকে বিক্রি করে দিয়েছেন ফিফা সভাপতি: ফিলিপ লাম