আরামিটের অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা

আরামিটপুঁজিবাজারের তালিকাভুক্ত আরামিট কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
চলতি অর্থবছরের অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি এ লভ্যাংশ ঘোষণা করলো।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ম্পানির পরিচালনা পর্ষদ অর্থবছর ১৮ মাসে শেষ করার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ আগামী ৩০ জুন কোম্পানির অর্থবছর শেষ হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ মে।
চলতি অর্থবছরের অনিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) ১২ টাকা ৩৩ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪৮ টাকা ৮৭ পয়সা।
/এসএনএইচ/