ভিশন ক্যাপিটালকে ম্যানেজমেন্টকে দুই লাখ টাকা জরিমানা

ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্টভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় দুই লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার বিএসইসির ৫৭১তম কমিশন সভায় এ জরিমানা করা হয়।
সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটি দুজন গ্রহকের কাছ থেকে ৫ লাখ ৭০ হাজার টাকার চেক গ্রহণ করলে তা গ্রহকদের হিসাবে জমা না করে অন্য গ্রহকের হিসাবে জমা করে অর্থ আত্মসাৎ করে। যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলা, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা-২০০০ এর ১১ এবং দ্বিতীয় তফসিলের আচরণবিধি ১ লঙ্ঘিত হয়েছে। তাই ভিশন ক্যাপিটাল কর্তৃপক্ষকে গ্রহকের টাকা ফেরতের নির্দেশ দিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি।
/এসএনএইচ/