এইমস’র গ্রাহকেরা ইউনিট প্রতি ফেরত পাবেন ২৫.৯৩ টাকা

এইমসঅবলুপ্ত হওয়া এইমস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড পরিচালিত এইমস ফার্স্ট গ্যারান্টেড মিউচ্যুয়াল ফান্ডের মালিকেরা ইউনিটপ্রতি ২৫ দশমিক ৯৩ টাকা করে ফেরত পাবেন।

বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৭১তম কমিশন সভায় ফান্ডের এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সংস্থাটির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্রাস্টির দেওয়া অডিট প্রতিবেদনের ওপর ভিত্তি করে এ মূল্য নির্ধারন করা হয়। মূল্য নির্ধারনের ক্ষেত্রে ৩০ এপ্রিল ২০১৬ পর্যন্ত ফান্ডের নিট সম্পদ ও ২ মার্চ ২০১৬ এর অডিট রিপোর্ট বিবেচনায় নেওয়া হয়েছে। ট্রাস্টির দেওয়া এ মূল্যায়ন কিছু পর্যবেক্ষণ সাপেক্ষে অনুমোদন করে বিএসইসি। এর পাশাপাশি ইউনিটপ্রতি ফান্ডের মালিকেরা ২৫ দশমিক ৯৩ টাকা পাবেন বলে নির্ধারণ করে।

বিএসইসি’র সিদ্ধান্ত অনুযায়ি, আগামী ৭ কার্যদিবসের মধ্যে ফান্ডের মালিকদের মধ্যে এ টাকা বণ্টন করতে হবে এবং অন্য পর্যবেক্ষণ ওপর পরবর্তিতে পদক্ষেপ নেওয়া হবে বলে কমিশন সিদ্ধন্ত নেয়।

প্রসঙ্গত, ফান্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স এবং কাস্টডিয়ান হিসেবে দায়িত্ব পালন করছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

/এসএনএইচ/