বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়।
আগামী রবিবার থেকে স্পট মার্কেটে ব্লক/অডলটে এই কোম্পানির শেয়ারের লেনদেন শুরু হয়ে চলবে আগামী সোমবার পর্যন্ত। আর আগামী ১০ সে কোম্পানির রেকর্ড ডেট থাকায় ওইদিন এই শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।
গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী ২২ জুন কোম্পানি বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।
সমাপ্ত অর্থবছরে কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুয়ায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ০১ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৯ টাকা ৬৫ পয়সা।
/এসএনএইচ/