গত সপ্তাহে উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৮৪৩ কোটি ৭৫ লাখ ৬৬ হাজার ৪৮৯ টাকা। আর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ১ হাজার ৭৮১ কোটি ১২ লাখ টাকা। সুতরাং এক সপ্তাহের ব্যবধানে উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ৪৭ কোটি ৮৭ লাখ টাকার কিছুটা বেশি।
তবে গত সপ্তাহে উভয় পুঁজিবাজারের সবগুলো সূচক বেড়েছে। সপ্তাহজুড়ে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১১ পয়েন্ট এবং সিএসসিএক্স বেড়েছে ২০৭ পয়্ন্টে।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
গত সপ্তাহে ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭৪৫ কোটি ৯১ লাখ ৮২ হাজার ২২৯ টাকা। আর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৭৮১ কোটি ১২ লাখ ১৫ হাজার ৭২২ টাকা। সুতরাং এক সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেনে কমেছে ৩৫ কোটি ২০ টাকার কিছুটা বেশি। অর্থাৎ গত সপ্তাহে ডিএসইতে আগের সপ্তাহের তুলনায় ১ দশমিক ৯৮ শতাংশ লেনদেনে কমেছে।
এদিকে গত সপ্তাহে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১১ দশমিক ১০ পয়েন্ট বা ২ দশমিক ৬৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩০৬ পয়েন্টে, ৫২ দশমিক ৯৪ পয়েন্ট বা ৩ দশমিক ২৮ শতাংশ বেড়ে ডিএসই-৩০ সূচক ১ হাজার ৬৬৫ পয়েন্টে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩১ পয়েন্ট বা ৩ দশমিক ১২ শতাংশ বেড়ে ১ হাজার ৫৭ পয়েন্টে অবস্থান করছে।
মোট ৪ কার্যদিবসে ডিএসইতে লেনদেন হওয়া ৩২৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০১ টির, কমেছে ১০০টির, শেয়ার দরের কোনও পরিবর্তন হয়নি ২৫টির এবং শেয়ার লেনদেন হয়নি ৩টি কোম্পানির শেয়ার।
এছাড়া টাকার অঙ্কে গত সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বাংলাদেশ সাবমেরিন কেবল, ইউনাইটেড ইন্স্যুরেন্স, মিথুন নিটিং, লিবরা ইনফিউশন, স্কয়ার টেক্সটাইল, বিএসআরএম স্টিল, কেডিএস এক্সেসরিজ, ঢাকা ইন্স্যুরেন্স, আইবিবিএল বন্ড এবং অলিম্পিক এক্সেসরিজ।
সিএসই
অন্যদিকে গত সপ্তাহে সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ৯৭ কোটি ৮৩ লাখ টাকার কিছুটা বেশি। গত সপ্তাহের আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১১০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার। সুতরাং এক সপ্তাহের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১২ কোটি টাকার বেশি।
গত সপ্তাহের মোট ৪ কার্যদিবসে সিএসইতে প্রধান সূচক সিএসসিএক্স ২০৭ পয়েন্ট বা ২ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ৮ হাজার ৫৭ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৩০ পয়েন্ট বা ২ দশমিক ৫৫ শতাংশ বেড়ে ১৩ হাজার ২৪৮ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ৩১৮ পয়েন্ট বা ২ দশমিক ৬৪ শতাংশ বেড়ে ১২ হাজার ৩১৩ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ২৮ পয়েন্ট বা ২ দশমিক ৯০ শতাংশ বেড়ে অবস্থান করে ৯৭৫ পয়েন্টে।
গত সপ্তাহে সিএসইতে লেনদেন হওয়া ২৬৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬১টির, কমেছে ৭৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে গত সপ্তাহে সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- ইসলামী ব্যাংক, বিএসআরএম স্টিল, ইউনাইটেড পাওয়ার, ইউনাইটেড এয়ার ওয়েজ, কেয়া কসমেটিকস, মবিল যমুনা, ডোরিন পাওয়ার, বেক্সিমকো লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট এবং বিএসআরএম স্টিল।
/এসএনএইচ/