সম্প্রতি প্রতিষ্ঠানটির বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ সাজ্জাদুর রহমান শুভ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন ইউনাইটেড হসপিটালের চিফ কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার। এছাড়া হাসপাতালের রেডিওলজি কনসাল্টেন্ট ডা. জান মোহাম্মদ জটিল রোগের নির্ণয়ে ইন্টারভেনশনের মাধ্যমে রোগের নিরাময়ে রেডিওলজির অত্যাধুনিক প্রয়োগ বিষয়ে আলোচনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ক্যান্সার বিশেষজ্ঞ ডা. সৌমেন বসু, রাজশাহী মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল অধ্যাপক ডা. মাসুম হাবীব, রাজশাহী বিএমএ’র সেক্রেটারি ডা. মো. খলিলুর রহমান প্রমুখ।
ইউনাইটেড হসপিটাল ও রাজশাহীর রোগীদের মধ্যে সুদৃঢ় মেলবন্ধন হিসাবে কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
/এসএনএইচ/