রহিমা ফুডপুঁজিবাজারের তালিকাভুক্ত রহিমা ফুড কোম্পানি কর্তৃপক্ষ শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধি কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক চিঠির জবাবে জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
গত এক মাসে রহিমা ফুডের শেয়ার দর চিত্রজানা যায়, গত এক মাসে কোম্পানিটির শেয়ার ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। গত ১০ এপ্রিল কোম্পানিটির শেয়ার লেনদেন হয় প্রায় ৩৮ টাকায়। এরপর থেকে কোম্পানিটির শেয়ার দর কয়েকদিন স্থিতিশীল থাকলেও গত ২ মে থেকে কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। গত ৮ মে কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ৫০ টাকা। এরপর গত দুই কার্যদিবস কোম্পানিটির শেয়ার দাম কিছুটা কমেছে। বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার ৩৮ টাকা লেনদেন হচ্ছে। সুতরাং এক মাসের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর প্রায় ১০ টাকা বেড়েছে।
সম্প্রতি কোম্পানির শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানতে চেয়ে ডিএসই কোম্পানির কর্তৃপক্ষ চিঠি দেয়। চিঠির জবাবে কোম্পানিটি জানিয়েছে তাদের পক্ষ থেকে মূল্য সংবেদনশীল কোনও তথ্য প্রকাশ করা হয়নি। আর শেয়ার দর বৃদ্ধির পেছনে কোনও কারণ তাদের জানা নেই।
/এসএনএইচ/