বৃহস্পতিবার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভায় সভাপতিত্বে করেন। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।
চলতি অর্থবছরের জন্য সরকার ৯৭ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন দিয়েছিল। পরে সংশোধন করে তা ৯১ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়।
পরিকল্পনামন্ত্রী বলেন, আগামী অর্থবছরের জন্য ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকার মূল বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন থেকে জোগান দেওয়া হবে ৭০ হাজার ৭০০ কোটি টাকা। আর বিদেশি সহায়তা পাওয়া যাবে ৪০ হাজার কোটি টাকা। এর বাইরে সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় ১২ হাজার ৬৪৫ কোটি টাকা।
তিনি আরও বলেন, সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে পরিবহন খাতে। এডিপির প্রায় ২৬ দশমিক ১০ শতাংশ অর্থ বা ২৮ হাজার ৫০৩ কোটি টাকা এ খাতে বরাদ্দ দেওয়া হবে। এরপর শিক্ষা ও ধর্ম খাত ১৪ হাজার ৪৫৭ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে, যা এডিপির ১৩ দশমিক ২৪ শতাংশ। তৃতীয় সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ ও গৃহায়ণ খাতে বরাদ্দ দেওয়া হবে ১২ হাজার ৯৭১ কোটি টাকা বা এডিপির ১১ দশমিক ৮৮ শতাংশ।
/এসএনএইচ/