এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩২০ কোটি ১৮ লাখ টাকা। গত সোমবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৩০৩ কোটি ৮৯ লাখ টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ১৬ কোটি ২৯ লাখ টাকা।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩০২ কোটি ২ লাখ। গত সোমবার লেনদেন হয়েছিল ২৮৮ কোটি ৬৪ লাখটাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৩ কোটি ৩৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩২৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬২ পয়েন্টে এবং ২৩ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৬৮৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ৭৯টির এবং কোনও পরিবর্তন হয়নি ৪৯টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, ডোরিন পাওয়ার, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, লিন্ডে বাংলাদেম, বেক্সিমকো লিমিটেড, বেক্সফার্মা, প্রিমিয়ার সিমেন্ট এবং ইউনিক হোটেল।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ১৮ কোটি ১৬ লাখ টাকা। গত সোমবার লেনদেন হয়েছিল ১৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন বেড়েছে ২ কোটি ৯১ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ৬৩ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯৯ পয়েন্টে, সিএএসপিআই সূচক ১০৫ দশমিক ০১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩২০ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৯ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে ৯৮৩ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৪৭ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৩৭১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ৭৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো লিমিটেড, বিএসআরএম লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ, ডোরিন পাওয়ার, প্রিমিয়ার সিমেন্ট, আইটিসি, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, কেডিএস লিমিটেড এবং ইউনাইটেড এয়ার।
/এসএনএইচ/