বিএসটিআই’র ফিল্ড অফিসার মো. খালেদ হোসেন ও এ এন এম ফরহাদ হোসেন বাদী হয়ে সোমবার সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাগুলো দায়ের করেন। বিএসটিআই’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরও পড়তে পারেন: ডিএনএ রিপোর্ট নিয়ে সন্তুষ্ট তনুর পরিবার
মামলা হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- রাজধানীর ডেমরা থানার প্রভাতী স্টিল অ্যান্ড রি-রোলিং মিল ও মোহনা স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং শ্যামপুর থানার আল-নুর কাস্টিং অ্যান্ড রি-রোলিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও তাজ ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেড।
বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ না করে এসব পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ অব্যাহত রাখা ‘বিএসটিআই অর্ডিন্যান্স ১৯৮৫ এবং সংশোধিত আইন ২০০৩’ এর ২৪ ধারার পরিপন্থী এবং ৩১ এ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ বিবেচ্য হওয়ায় প্রতিষ্ঠানগুলোর মালিকের বিরুদ্ধে মামলা করা হয়।
আরও েপড়তে পারেন: বিনা পরোয়ানায় গ্রেফতার: আপিলের রায় ২৪ মে
/জিএম/এমএসএম /