এভিন্স টেক্সটাইলের আইপিও লটারির ড্র ২ জুন

এভিন্স টেক্সটাইলপ্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে টাকা উত্তোলনের অনুমোদন পাওয়া এভিন্স টেক্সটাইল লিমিটেডের আইপিওর লটারির ড্র আগামী ২ জুন অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ১০টায় মহাখালীর রাওয়া ক্লাব কমিউনিটি সেন্টারে এ ড্র অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানিটির আইপিওতে ৩৩ গুণ আবেদন জমা পড়েছে। কোম্পানিটি বাজারে ১০ টাকা অভিহিত মূল্যর মোট ১ কোটি ৭০ লাখ শেয়ার ছেড়ে ১৭ কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করে কোম্পানিটি মেশিনারিজ ক্রয়, ভবন নির্মাণ, চলতি মূলধন এবং আইপিওর খরচে ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬২ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭ টাকা ৬২ পয়সা।

/এসএনএইচ/