ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৮ পয়সা। সুতরাং এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস বেড়েছে ২৬ পয়সা।
এছাড়া চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (নভেম্বর-২০১৫ থেকে এপ্রিল-২০১৬) কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ৬৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ৩১ পয়সা।
অর্ধবার্ষিকীতে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৫ টাকা ৫৮ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে এনএভি ছিল ২৪ টাকা ৬৫ পয়সা।
/এসএনএইচ/