রমজানে ডিএসইতে লেনদেন শুরু সাড়ে ১০টায়

ডিএসইপবিত্র রমজান মাসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার লেনদেন শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে। লেনদেন চলবে ২টা পর্যন্ত। এছাড়া সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডিএসইর অফিস খোলা থাকবে

মঙ্গলবার ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রমজান এবং ঈদ-উল-ফিতর এর ছুটির পর ডিএসইর অফিস আগের নিয়মে সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। এছাড়া লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

/এসএনএইচ/