স্পট মার্কেটে তসরিফা ইন্ডাস্ট্রিজের লেনদেন শুরু রবিবার

তসরিফা ইন্ডাস্ট্রিজপুঁজিবাজারে তালিকাভুক্ত তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির শেয়ার আগামী রবিবার থেকে স্পট মার্কেটে লেনদেন শুরু হবে। স্পট মার্কেটে এ কোম্পানির শেয়ার লেনদেন চলবে আগামী ৬ জুন পর্যন্ত।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী রবিবার থেকে স্পট মার্কেটে ব্লক/অডলটে এই কোম্পানির শেয়ারের লেনদেন শুরু হয়ে চলবে আগামী সোমবার পর্যন্ত। আর আগামী ৭ জুন কোম্পানির রেকর্ড ডেট থাকায় ওইদিন এই শেয়ারের লেনদেন বন্ধ থাকবে।

গত ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের সম্মতি নেওয়ার জন্য আগামী ১০ আগস্ট কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে।

সমাপ্ত অর্থবছরের নিরিক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ১৩ কোটি ৫০ লাখ ৬০ হাজার টাকা,  শেয়ার প্রতি আয় (ইপিএস) ২ টাকা ৪৪ পয়সা এবং শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩২ টাকা ৩৬ পয়সা।

আগের অর্থবছরে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছে ১০ কোটি ৪৪ লাখ ৩০ হাজার টাকা,  ইপিএস ছিল ১ টাকা ৬৫ পয়সা এবং এনএভি ছিল ৩৭ টাকা ৪৪ পয়সা।

পড়ুন: ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকার বাজেট, প্রবৃদ্ধির লক্ষ্য ৭ দশমিক ২ শতাংশ

আরও পড়ুন: দাম কমতে পারে, বাড়তে পারে

/এসএনএইচ/