ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, অর্থবিল ২০১৫ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা পরিপালনের লক্ষ্যে কোম্পানিটির এজিএম স্থগিত করা হয়েছে। আগামী ২৩ জুন কোম্পানিটির এজিএম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্দেশনা অনুযায়ী কোম্পানির হিসাব বছর জুনে শেষ হবে। এরপরে কোম্পানিটি এজিএমের নতুন তারিখ ঘোষণা করবে।
গত ২৭ এপ্রিল বিএসইসির ৫৭০তম সভায় ব্যাংক-বিমা- আর্থিক প্রতিষ্ঠান বাদে সকল তালিকাভুক্ত কোম্পানিগুলোকে একই অর্থ বছর অনুসরন করার নির্দেশনা দেওয়া হয়। অর্থাৎ জুলাই থেকে জুন আর্থিক বছর অনুসরণ করতে হবে, যা আগামী ১ জুলাই ২০১৬ তারিখ থেকে কার্যকর হবে।
/এসএনএইচ/