জানা গেছে, ঈদ সামনে রেখে নতুন ৭ মডেলের রেফ্রিজারেটর, ফ্রিজ ও ফ্রিজার বাজারে নিয়ে আসছে ওয়ালটন। তারা বাজারে এনেছে সর্বাধুনিক ইন্টেলিজেন্ট ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ। ফলে ফ্রিজের বিদ্যুৎ খরচ কমেছে। কম্প্রেসার হয়েছে দীর্ঘস্থায়ী। ইনভার্টার প্রযুক্তির ফ্রিজের ক্ষেত্রে কম্প্রেসারে ১০ বছরের গ্যারান্টি দেওয়া হচ্ছে।
এছাড়াও ওয়ালটন ফ্রিজে রয়েছে ন্যানো হেল্থকেয়ার টেকলোজি। যা খাবারকে সতেজ ও এর প্রাকৃতিক গুণাগুন অক্ষুন্ন রাখে। ইতোমধ্যে, ইনভার্টার প্রযুক্তির বেশ কয়েকটি নো-ফ্রস্ট ফ্রিজ বাজারে ছেড়েছে এই দেশীয় ব্র্যান্ড। ফ্রিজগুলো হচ্ছে ৩২৩ লিটার, ৩৪৮, ৩৮৬, ৩৯৬, ৪৩০, ৫১২, ৫২৬ ও ৫৮৫ লিটার ধারণক্ষমতার।
সূত্রমতে, চলতি বছর আরও ১৮টি মডেলের ফ্রস্ট ও নো-ফ্রস্ট ফ্রিজ বাজারে ছাড়া হবে। এরইমধ্যে ওয়ালটনের তিন দরজা বিশিষ্ট ৫২৬ লিটারের নো-ফ্রস্ট ফ্রিজটি সৌখিন গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।
রোজা উপলক্ষ্যে ইতোমধ্যে প্রায় দেড় লাখ ফ্রিজের মজুদ গড়েছে ওয়ালটন। বিনোদনের প্রধান মাধ্যম টেলিভিশনের চাহিদা মেটাতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার এবং কারখানায় উৎপাদন বৃদ্ধির ফলে ওভারহেড কস্ট কমেছে অনেক। যার সুফল গ্রাহক পর্যায়ে পৌঁছে দিতে চলতি বছর এলইডি টিভির দাম কয়েক দফা কমানো হয়েছে। ফলে ওয়ালটন এলইডি টিভির চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। রোজায় এলইডি টিভির সরবরাহ স্বাভাবিক রাখতে ১৯ থেকে ৫৫ ইঞ্চি পর্যন্ত এলইডি টিভির উৎপাদন বাড়ানো হয়েছে। ঈদ উপলক্ষ্যে বিভিন্ন পণ্যের আরও নতুন কিছু মডেল বাজারে আনতে কাজ করছেন গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রকৌশলীরা।
ওয়ালটন বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার বলেন, গত বছরের তুলনায় এবারের রোজায় ৪০ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত কয়েকদিনের বিক্রির প্রবণতা থেকে ধারণা করা হচ্ছে টার্গেটের চেয়েও বেশি বিক্রি হতে পারে।
/এসএনএইচ/