এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৩৪৬ কোটি ২৬ লাখ টাকা। গত মঙ্গলবার উভয় পুঁজিবাজারে লেনদেন হয়েছিল ৫১০ কোটি ৭৩ লাখ টাকা টাকা। সুতরাং গত কার্যদিবসের তুলনায় এদিন উভয় পুঁজিবাজারে লেনদেন কমেছে ১৬৪ কোটি ৪৭ লাখ টাকা।
ডিএসই ও সিএসই’র ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৩২৩ কোটি ৩১ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৪৭১ কোটি ৪৭ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১৪৮ কোটি ১৬ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৭ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪২০ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ০ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৫ পয়েন্টে এবং ১ দশমিক ৯২ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে ১ হাজার ৭৪১ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭০টির, কমেছে ৮৬টির এবং কোনও পরিবর্তন হয়নি ৬২টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- একমি ল্যাবরেটরিজ, ফার কেমিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড, মবিল যমুনা, ব্র্যাক ব্যাংক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, পাওয়ার গ্রিড এবং খান ব্রাদার্স পিপি ওভেন।
সিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমান ২২ কোটি ৯৫ লাখ টাকা। গত মঙ্গলবার লেনদেন হয়েছিল ৩৯ কোটি ২৬ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে শেয়ার লেনেদেন কমেছে ১৬ কোটি ৩১ লাখ টাকার বেশি।
এদিন সিএসই’র প্রধান সূচক সিএসসিএক্স ২৪ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ৮ হাজার ২৭২ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৩৭ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৯৬ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ১ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮ পয়েন্টে অবস্থান করছে। তবে সিএসই-৩০ সূচক ২০ দশমিক ৬২ পয়েন্ট কমে ১২ হাজার ৫৪০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৬টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২২টির, কমেছে ৬৭টির এবং কোনও পরিবর্তন হয়নি ৩৭টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- একমি ল্যাবরেটরিজ, ইউনাইটেড এয়ার, লাফার্জ সুরমা সিমেন্ট, ফার কেমিক্যাল, বিএসআরএম লিমিটেড, ইউনাইটেড পাওয়ার, রিজেন্ট টেক্সটাইল, খান ব্রাদার্স পিপি ওভেন, সাইফ পাওয়ারটেক এবং শাহজিবাজার পাওয়ার।
/এসএনএইচ/