ঈদে ৯ দিন বন্ধ থাকবে উভয় পুঁজিবাজার

ডিএসই ও সিএসইপবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে আগামী ১ থেকে ৯ জুলাই মোট ৯ দিন বন্ধ থাকবে দেশের উভয় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। ডিএসই এবং সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, আগামী জুলাই মাসের প্রথম দিন থেকে ডিএসই ও সিএসইর অফিসের সব কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১০ জুলাই থেকে আগের নিয়মে পুঁজিবাজারে লেনদেন চলবে।

ঈদের পর দুই স্টক এক্সচেঞ্জের অফিস আগের সময় অনুযায়ী সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে। আর শেয়ার লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। যা রমজান উপলক্ষে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা এবং সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলছে।

/এসএনএইচ/