গত সোমবার বিএসইসির ৫৭৮তম কমিশন সভায় এ কোম্পানির রাইট অনুমোদন করা হয়। বিএসইসির নিবার্হী পরিচালক এম সাইফুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি করে রাইট ছাড়বে বিডি থাই। বাজারে কোম্পানিটি মোট ৫ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ২৮টি শেয়ার ছেড়ে ৫২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ২৮০ টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ধরা হবে ১০ টাকা।
উত্তোলিত টাকা দিয়ে কোম্পানিটি উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও আংশিক ঋণ পরিশোধে ব্যয় করবে।
গত অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ০৩ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৯৪ পয়সা।
কোম্পানিটির রাইট সংক্রান্ত ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
/এসএনএইচ/