বগুড়ায় ২৭৮ শিক্ষার্থীকে বৃত্তি দিল ইসলামী ব্যাংক

বগুড়ায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ইসলামী ব্যাংকের বৃত্তি প্রদানএসএসসি ও সমমানের পরীক্ষায়  জিপিএ-৫ প্রাপ্ত সুবিধাবঞ্চিত ও মেধাবী ২৭৮ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি দিয়েছে বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। রবিবার বগুড়ার বখশী বাজারে বগুড়া কনভেনশন সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এ বৃত্তি তুলে দেওয়া হয়।

ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আবদুল মান্নান শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান মো. মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান ভুঁইয়া, এফসিএ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব আবু রেজা মুহাম্মদ ইয়াহিয়া, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইং প্রধান মো. মোশাররফ হোসাইন, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. মাছুদুর রহমান মিলন,  সাবেক সভাপতি ফজলুর রহমান পাইকার, সরকারী আজিজুল হক কলেজর প্রফেসর মো. রেজাউন্নবী, টিএমএসএস-এর নির্বাহী পরিচালক প্রফেসর ড. হোসনে আরা বেগম, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মনিরা সুলতানা, বগুড়া জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা শারমিন হক প্রমুখ।

/এসএনএইচ/