ব্র্যাক ব্যাংকের রিটেইল অ্যাসেট ৩ হাজার কোটি টাকা

ব্র্যাক ব্যাংকবর্তমানে ব্র্যাক ব্যাংক লিমিটেডের রিটেইল অ্যাসেট পোর্টফোলিও ৩ হাজার কোটি টাকা। সম্প্রতি তেজগাঁয়ে ব্র্যাক ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাড়ি লোন, গাড়ী লোন, ক্রেডিট কার্ড ও পার্সোনাল লোনে ২০১৬ সালের প্রথম ছয় মাসে লক্ষ্যণীয় প্রবৃদ্ধি অর্জন করেছে ব্র্যাংক ব্যাংক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন, রিটেইল ব্যাংকিংয়ের ভারপ্রাপ্ত প্রধান আবেদুর রহমান শিকদার, রিটেইল প্রোডাক্টের প্রধান নাজমুর রহিম, রিটেইল সেলসের প্রধান কায়সার হামিদ, করপোরেট ব্র্যাঞ্চের প্রধান শেখ মোহাম্মদ আশফাক, ব্র্যাঞ্চ ম্যানেজাররা, সেলসটিম ও সিনিয়র কর্মকর্তাবৃন্দ।

/এসএনএইচ/