গ্র্যাচুইটি ফান্ডের টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে না





বাংলাদেশ ব্যাংকঋণের সুদ কমাতে এখন থেকে গ্র্যাচুইটি ফান্ডের টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে এখন গ্র্যাচুইটি (ফান্ড) তহবিলের অর্থ দিয়ে সঞ্চয়পত্র কেনা বা বিক্রির কোনও সুযোগ নেই। সোমবার বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে জারি করা দুইটি নির্দেশনায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নির্দেশনা দুটি দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীদের পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের শাখা প্রধানদের কাছেও পাঠানো হয়েছে। 
বাণিজ্যিক ব্যাংকের প্রধানদের কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, সঞ্চয়পত্র বিধিমালা, ১৯৭৭ (সংশোধিত-২০০) এর বিধি ৫ এর উপ-বিধি (৫) অনুযায়ি কোনও প্রতিষ্ঠানের গ্র্যাচুইটি ফান্ডের অর্থ ৫ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে বিনিয়োগ করার সুযোগ নেই। নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, অতিতেও গ্র্যাচুইটি ফান্ডের অর্থ সঞ্চয়পত্র খাতে বিনিয়োগের সুযোগ ছিল না। এ কারণে ব্যাংকের সব শাখাকে এই নির্দেশনা পালন করার জন্য বলা হলো।
বাংলাদেশ ব্যাংকের মতিঝিল শাখাসহ ১০টি শাখা প্রধানের কাছে পাঠানো নির্দেশনাতেও বলা হয়েছে, গ্র্যাচুইটি ফান্ডের টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করার সুযোগ নেই। কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা অনুযায়ী, সরকারি-বেসরকারি, সব বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান যাতে গ্র্যাচুইটি ফান্ডের অর্থ দ্বারা সঞ্চয়পত্র ক্রয় বা বিনিয়োগ করতে না পারে সে বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের শাখা প্রধানরা যথাযথ ভূমিকা পালন করবেন।
/জিএম/এসএনএইচ/
আরও পড়ুন: 

অস্ত্রের উৎস জানতে পেরেছি, আগেও ব্যবহার হয়েছে: আইজিপি



পদদলিত করলেন, পেটালেন, ১০ হাজার টাকাও নিলেন (ভিডিও)

সেই সার্জেন্ট সাময়িক বরখাস্ত