এ সময় বিদ্যুৎ সচিব মনোয়ার ইসলামও উপস্থিত ছিলেন।
নসরুল হামিদ বলেন, গ্রামের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি বিদ্যুতের লাইন টানা হয়, সেটা আমার নজরে এসেছে। এ কারণে পৌর এলাকায় বিদ্যুতের তার মাটির নিচ দিয়ে নেওয়া যায় কিনা, সে বিষয়ে প্রকল্প তৈরি করা হচ্ছে।
বিদ্যুৎ বিভাগে ট্রেড ইউনিয়ন থাকা না থাকার ইস্যুতে চলমান শ্রমিক আন্দোলনের বিষয়ে তিনি আরও বলেন, অনেক বিষয়ে শ্রমিকদের মধ্যে ইনফরমেশন গ্যাপ রয়েছে। এটি অচিরেই পূরণ হবে এবং ভুল বোঝাবুঝির অবসান হবে।
/এসআই/এসএনএইচ/এমএনএইচ/