রূপালী ব্যাংকের জনসংযোগ বিভাগের সহকারী মহা-ব্যবস্থাপক খায়রুল হোসেন রাজু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আতাউর রহমান প্রধান বলেন, ‘ব্যাংকের উন্নয়নের অগ্রযাত্রাকে আরও বেগবান করতে ব্যাপক কর্ম পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে। তবে এ পরিকল্পনাকে বাস্তবায়নে ব্যাংকের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীদের এগিয়ে আসতে হবে।’ তিনি বলেন, ‘ব্যাংক খাতে অনেক প্রতিযোগিতা চলছে। এ প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ব্যাংকারদের মেধা চর্চা করতে হবে। এ ক্ষেত্রে ঘরে বসে ব্যাংকিং করলে চলবে না। সাধারণ ব্যাংকিংয়ের বাইরে গিয়ে অ্যাগ্রেসিভ ব্যাংকিং করতে হবে। তবে কোনোভাবেই ডেসপারেট ব্যাংকিং বা অনিয়ম করা যাবে না। নিয়ম-নীতির মধ্যে থেকেই ব্যাংকিং করতে হবে।’
গ্রাহকদের প্রসঙ্গে এমডি বলেন, ‘গ্রাকহরা আমাদের লক্ষ্মী। তাই তাদের উন্নত সেবা দিতে হবে। গ্রাহক সেবার কোনও ত্রুটি করা যাবে না। উন্নত সেবা দিয়ে এগিয়ে যাবে রূপালী ব্যাংক। গ্রাহক সেবার ক্ষেত্রে কোনও অনিয়ম পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ ব্যাংকের উন্নয়ন নিয়ে তিনি বলেন, ‘ব্যক্তি স্বার্থ পরিহার করে ব্যাংকের উন্নয়নে কাজ করতে হবে। এ ক্ষেত্রে সবাইকে ব্যাংকের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। এটি করা হলে আগামী ৬ মাস থেকে এক বছরের মধ্যেই রূপালী ব্যাংকের আমূল পরিবর্তন আসবে।’
ঋণ বিতরণ নিয়ে আতাউর রহমান প্রধান বলেন, ‘ঋণ বিতরণের ক্ষেত্রে শহরমুখিতা পরিহার করে উপজেলা, ইউনিয়ন এবং গ্রাম-গঞ্জকে প্রাধান্য দিতে হবে। যেন দেশের অধিকাংশ মানুষ ব্যাংকিং সেবার আওতায় আসতে পারে। এতে রূপালী ব্যাংকের উন্নয়নের পাশাপাশি দেশও এগিয়ে যাবে।’
বগুড়ার নাজ গার্ডেন হোটেলে অনুষ্ঠিত শাখা ব্যবস্থাপক সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক আব্দুল মজিদ শেখ। সভাপতিত্ব করেন ব্যাংকের রাজশাহী বিভাগীয় মহাব্যবস্থাপক কাইসুল হক। এছাড়া সম্মেলনে রাজশাহী বিভাগের ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।
/এসআই/এমএনএইচ/