বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুব শিগগিরই এই জ্বালানি সাশ্রয়ী যানবাহন বাজারে আসবে।
বাজারের জেনারেল ম্যানেজার (ইন্টারন্যাশনাল বিজনেস) মনিষ শিং রাথোর বলেন, ‘বাংলাদেশে বাজাজ এলপিজি এবং ডিজেল চালিত তিন চাকার যাত্রী ও মালবাহী যান প্রবর্তন করতে যাচ্ছে। একই সঙ্গে আগামী ডিসেম্বরে চার চাকার কিউটও রানারের মাধ্যমে বাংলাদেশের বাজারে সরবরাহ করা হবে।’
তিনি আরও বলেন, ‘নিরাপদ, আকর্ষণীয় জ্বালানি সাশ্রয়ী এবং পরিবেশের উপযোগি কিউট বাংলাদেশে পরিবহন খাতে বড় অবদান রাখবে। যা ঢাকা, খুলনা ও চট্রগ্রামের জন্য উপযোগী হবে।’
রানার গ্রুপের চয়োরম্যান হাফিজুর রহমান খান বলেন, ‘বাজাজ সারাবিশ্বে একটি সমাদৃত ব্র্যান্ড এবং এর সঙ্গে যুক্ত হয়ে রানার গ্রুপ গর্বিত। এই বিকল্প জ্বালানির থ্রি হুইলার কিউটের ব্যাপক উপযোগিতা রয়েছে। এটি বাংলাদেশের পরিবহন খানের উন্নয়নে অবদান রাখবে।’
তিনি আরও বলেন, ‘উচ্চ ক্ষমতার টেকসই এবং প্রযুক্তি নির্ভর এই যান পরিবেশ বান্ধব, এটি সবুজ বাংলাদেশ গড়তে সহায়ক হবে।
/এসএনএইচ/