মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় এফবিসিসিআই এর উদ্বেগ

এফবিসিসিআইদেশের বিভিন্ন স্থানে মন্দির এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে সাম্প্রতিক হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। একই সঙ্গে এঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংগঠনটি বলেছে,কোনও সভ্য সমাজে এধরনের সহিংসতা কিছুতেই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক পরিচিতি ধ্বংস করার একটি হীন প্রয়াস পর এটি একটি তীব্র আঘাত।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এফবিসিসিআই বলছে, দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করার জন্য এটি একটি উদ্দেশ্যমূলক ঘটনা। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন আশা করছে যে, সরকার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এসব ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় ও উদ্দেশ্য  উদঘাটন করবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করবে। আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার দ্রুত দোষীদের শাস্তির ব্যবস্থা করবে বলেও এফবিসিসিআই দাবি করে।
বিবৃতিতে আরও বলা হয়, এফবিসিসিআই দৃঢ়ভাবে বিশ্বাস করে যে, সাম্প্রতিক হামলার ঘটনা প্রতিরোধেও সরকার সফল হবে। আর এক্ষেত্রে সংঘটিত সংকট মোকাবিলায় দেশের ব্যবসায়ী সম্প্রদায় পূর্ণসমর্থন প্রদানে প্রস্তুত রয়েছে।
/জিএম/ এপিএইচ/