শেষ হলো রিহ্যাব মেলা





আবাসন মেলারবিবার শেষ হলো ‘রিহ্যাব হাউজিং ফেয়ার-২০১৬’। বুধবার থেকে রবিবার পর্যন্ত টানা পাঁচ দিন চলে এ মেলা। এর মাধ্যমে আবাসন কোম্পানি ও ক্রেতাদের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
আবাসন ব্যবসায়ীদের সর্ববৃহৎ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) উদ্যোগে ‘রিহ্যাব হাউজিং ফেয়ার-২০১দ৬’-এর আয়োজন করা হয় রাজধানীর আগারগাওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। মেলায় স্টল ছিল ১৭৫টি। কো-স্পন্সর ছিল ২৪টি এবং বিন্ডিং ম্যাটেরিয়ালস ও আর্থিক প্রতিষ্ঠান অংশ নেয় ৩০টি। প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা ছিল। রিহ্যাব কর্মকর্তারা জানিয়েছেন, এবারও মেলার বেশির ভাগ স্টলে প্লট কিংবা ফ্ল্যাটের বুকিং হয়েছে। দর্শক-ক্রেতার ভিড় ছিল ভালো। তবে কোন কোম্পানির কতগুলো প্লট-ফ্ল্যাট বুকিং হয়েছে, তার হিসাব পাওয়া যায়নি। পরে সবার তথ্য একত্রিত করে জানানো হবে।
রিহ্যাব সভাপতি আলমগীর শামসুল আলামিন রবিবার সাংবাদিকদের বলেন, ‘বেশ কয়েক বছর এ খাতটি স্থবির ছিল। আবাসন মেলায় লোক সমাগম দেখে মনে হল স্থবিরতা কাটতে শুরু করেছে।’
আবাসন ব্যবসায়ীরা বলেছেন, মধ্যবিত্ত শ্রেণির নাগরিকদের জন্য বিশ হাজার কোটি টাকার ‘হাউজিং লোন’ নামে তহবিল গঠন করা প্রয়োজন। সরকারের পক্ষ থেকে সিঙ্গেল ডিজিট সুদে এই তহবিল থেকে ঋণের ব্যবস্থা করলে মানুষের স্বপ্ন পূরণ হবে। তখন আবাসন খাতের মন্দাবস্থা বহুলাংশে কমে যাবে।
/ওএফ/এমএন এইচ/